মুক্তিযুদ্ধে হারিয়ে যাওয়াদের স্মরণে মোমবাতি প্রজ্বালন

ঢাবি প্রতিনিধি
১০ ডিসেম্বর ২০১৯, ২২:০২আপডেট : ১০ ডিসেম্বর ২০১৯, ২২:০৭

নারীপক্ষের মোমবাতি প্রজ্বালন ও সংগীত পরিবেশন বিজয়ের মাসে মুক্তিযুদ্ধে হারিয়ে যাওয়া স্বজনদের স্মরণে মোমবাতি প্রজ্বালন কর্মসূচি পালন করেছে নারীপক্ষ। মঙ্গলবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় কেন্দ্রীয় শহীদ মিনারের ‘স্বাধীনতা কে পেলো’ এবং ‘আলোর স্মরণে কাটুক আঁধার’ শীর্ষক এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতেই সুরতীর্থের পরিবেশনায় রবীন্দ্রনাথ ঠাকুরের ‘আগুনের পরশমনি ছোঁয়াও প্রাণে’ গানের সঙ্গে মোমবাতি প্রজ্বালনে অংশ নেন নানা শ্রেণি-পেশার মানুষ। এরপর অনুষ্ঠানের মূল বক্তব্য উপস্থাপন করেন নারীপক্ষের সদস্য রেহানা সাফতানি। মুক্তিযুদ্ধের সময়ের স্মৃতিচারণ করেন মুক্তিযোদ্ধা মান্নান, কায়সার আমিনুল, বীরাঙ্গনা কানন গোমেজ, স্বর্ণলতা ফুলিয়া। এরপর গান পরিবেশন করেন বিমান চন্দ্র বিশ্বাস ও সুরতীর্থ দল এবং কবিতা আবৃত্তি করেন ইকবাল মাহমুদ ও মুমু জান্নাত।

সংগীত পরিবেশন করা হচ্ছে অনুষ্ঠানে মূল বক্তব্যে রেহানা সাফতানি বলেন, ‘৫২-এর ভাষা আন্দোলন, ৬৯-এর গণ-অভ্যুত্থান এবং ৭১-এর মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা একটি স্বাধীন রাষ্ট্র পেয়েছি। আকাঙ্ক্ষা ছিল এই বিজয় আমাদের সম-মর্যাদা, অর্থনৈতিক স্বাধীনতা, চলফেরার স্বাধীনতা, কথা বলা ও মত প্রকাশের স্বাধীনতা দেবে। সর্বোপরি আমরা ক্রমশ একটি শোষণ-বৈষম্যহীন ও মুক্ত মানুষের মুক্ত সমাজরে দিকে এগিয়ে যাবো। কিন্তু স্বাধীনতার ৪৮ বছর পর আমাদের সামনে এই প্রশ্নটিই ঘরে-ফিরে আসে—জনগণ কী এর কোনোটি পেয়েছে? তাহলে এই স্বাধীনতার অর্থ কী? কে পেলো স্বাধীনতা?’

তিনি আরও বলেন, ‘বহু নারী প্রত্যক্ষ বা পরোক্ষভাবে মুক্তিযুদ্ধে যুক্ত ছিলেন। অথচ মুক্তিযুদ্ধে নারীর ভূমিকা, অংশগ্রহণ ও তাদের নির্যাতনের বিষয়গুলো যথাযথভাবে গুরুত্ব পায়নি। নারী মানুষ ও নাগরিক হিসেবে সমমর্যাদা পায়নি। আমাদের এই অবস্থা থেকে মুক্ত হতেই হবে।’

 

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী