লাল-সবুজের ঢাকা (ফটোস্টোরি)

নাসিরুল ইসলাম
১৫ ডিসেম্বর ২০১৯, ০২:০০আপডেট : ১৫ ডিসেম্বর ২০১৯, ০৯:০৬

১৬ ডিসেম্বর, মহান বিজয় দিবস। বাংলাদেশের ইতিহাসে অবিস্মরণীয় এক দিন। ১৯৭১ সালের এই দিনে বিশ্ব মানচিত্রে জায়গা করে নেয় বাংলাদেশ নামের স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র। এই দিনে মুক্তিকামী জনতার কাছে আত্মসমর্পণ করে হানাদার বাহিনী।

দিবসটি উপলক্ষে লাল-সবুজে সেজেছে রাজধানী। নগরীর সব সরকারি স্থাপনা এখন ঝলমলে। বিভিন্ন স্থাপনা, সড়কদ্বীপ ও ভবনে শোভা পাচ্ছে নানা রঙের বাতি। আলোর ঝলকানিতে পুরো ঢাকা হয়ে উঠেছে বর্ণিল।

সন্ধ্যার পর থেকেই রঙ-বেরঙের আলোকচ্ছ্বটায় ঝলমলিয়ে ওঠে নগরী। রক্তবর্ণ আর শ্যামল সবুজের আলোকসজ্জার সংমিশ্রণে তৈরি হয়েছে উজ্জ্বল পতাকা।

রাতে নগরীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে অধিকাংশ ভবনই লাল-সবুজ রূপ ধারণ করেছে। খামারবাড়ি, সেচভবন, স্থানীয় সরকার বিভাগ, পরিকল্পনা মন্ত্রণালয়, পাসপোর্ট অফিস, সমাজসেবা অধিদফতরসহ বিভিন্ন ভবনে নৃত্যের ভঙ্গিতে নাচছে নানা রঙের ঝিলিক বাতি।

/এসও/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম