কুয়েতে বিজয় দিবসের আলোচনা ও শীতবস্ত্র বিতরণ

আ হ জুবেদ, কুয়েত থেকে
২৩ ডিসেম্বর ২০১৯, ১৭:৪৩আপডেট : ২৩ ডিসেম্বর ২০১৯, ১৭:৪৪

কুয়েতে বিজয় দিবসের আলোচনা ও শীতবস্ত্র বিতরণ

কুয়েতে শীতবস্ত্র বিতরণ করেছে সিলেটের ঐতিহ্যবাহী সংগঠন জালালাবাদ অ্যাসোসিয়েশন। যেখানেই বৃহত্তর সিলেটের অসহায় মানুষ, সেখানেই সংগঠনটি কাজ করছে বলে জানান সংগঠনের কুয়েত শাখার নেতারা।

শুক্রবার (২০ ডিসেম্বর) কুয়েত সিটির গুলশান হোটেলে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়।

অনুষ্ঠানের শুরুতেই জাতীয় সংগীত পরিবেশন ও মুক্তিযুদ্ধে সব শহীদদের সম্মানে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।  

কুয়েতে বিজয় দিবসের আলোচনা ও শীতবস্ত্র বিতরণ

সংগঠনটির কুয়েত শাখার ভারপ্রাপ্ত সভাপতি নুরুল আমিন জয়নালের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক সালাউদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা কাজী শফিক।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক ময়নুল আল-ইসলাম, চুন্নু নাথ, শাহাব উদ্দিন, এস এম শাহাব উদ্দিন, বাবুল মিয়া, জয়নাল আবেদিন। বক্তব্য দেন আকলাকুজ্জামান মুন্না, শহিদুল হক তালুকদার, সুরুখ মিয়া, তাজু তালুকদার, সেবক আহমেদ, বেলাল আহমেদ, মুন্না পাল, আবুশীষ, তাজুল ইসলাম, তাজলুল তালুকদার।

আয়োজকেরা জানান, সিলেটের চার জেলা যথাক্রমে- মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ ও সিলেটে শীতবস্ত্র বিতরণের লক্ষ্যে সংগঠনটির কুয়েতের সভাপতি আব্দুল হাই মামুন বর্তমানে বাংলাদেশে অবস্থান করছেন।

/এনসি/এএইচ/
সম্পর্কিত
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
যুক্তরাজ্যে যুগান্তকারী রায়, দেশে বসেই ক্ষতিপূরণ পাচ্ছেন ভারতীয় কর্মী
ব্রিটিশ-বাংলাদেশি শিক্ষকের বিরুদ্ধে ১৩ ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগ, ব্যাপক চাঞ্চল্য
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম