পদত্যাগ করলেন আতিকুল ইসলাম

শাহেদ শফিক
৩০ ডিসেম্বর ২০১৯, ১৬:২৭ আপডেট : ৩০ ডিসেম্বর ২০১৯, ১৭:০৩

আতিকুল ইসলাম (ফাইল ফটো) ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র পদ থেকে পদত্যাগ করেছেন আতিকুল ইসলাম। সোমবার (৩০ ডিসেম্বর) বিকাল পৌনে চারটার দিকে তিনি পদত্যাগ করেন। পদত্যাগপত্রে স্বাক্ষর করে ডিএনসিসি সচিবের মাধ্যমে তা স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পাঠিয়েছেন।
বিষয়টি নিশ্চিত করে বাংলা ট্রিবিউনকে তিনি বলেন, ‘একটু আগে পদত্যাগপত্রে স্বাক্ষর করে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পাঠিয়ে দিয়েছি। আইন অনুয়ায়ী মেয়র পদে থেকে কেউ নির্বাচন করতে পারবেন না।’
ডিএনসিসিতে আজই ছিল তার শেষ অফিস। পদত্যাগের আগে করপোরেশনের কর্মকর্তা ও কাউন্সিলরদের সঙ্গে বৈঠক করেন তিনি।

এর আগে রবিবার (২৯ ডিসেম্বর) ডিএনসিসির আসন্ন নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে তাকে মনোনয়ন দেয় ক্ষমতাসীন আওয়ামী লীগ। আইন অনুযায়ী, পদে থেকে কোনও মেয়র নির্বাচন করতে পারবেন না। আগামী ৩০ জানুয়ারি ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে মেয়র ও কাউন্সিলর পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।  

উল্লেখ্য, ২০১৫ সালের ২৮ এপ্রিল ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে আনিসুল হক মেয়র পদে জয়লাভ করেন। ২০১৭ সালের ৩০ নভেম্বর তার মৃত্যুতে আসনটি শূন্য হয়। পরে ২০১৯ সালের ২৮ ফেব্রুয়ারি উপনির্বাচনে আওয়ামী লীগের সমর্থন নিয়ে ৮ লাখ ৪৯ হাজার ৩০২ ভোট পেয়ে আতিকুল ইসলাম জয়ী হন।

/এসএস/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ডেঙ্গু প্রতিরোধে নিজেই অভিযানে নেমেছেন প্রধানমন্ত্রী: রিজভী
ডেঙ্গু প্রতিরোধে নিজেই অভিযানে নেমেছেন প্রধানমন্ত্রী: রিজভী
ভোলায় বিএনপি নেতাকে ছুরিকাঘাত, গণপিটুনিতে যুবকের মৃত্যু
ভোলায় বিএনপি নেতাকে ছুরিকাঘাত, গণপিটুনিতে যুবকের মৃত্যু
শাহজালালে এক সপ্তাহে ১১ অভিযানে যা যা জব্দ করলো কাস্টমস
শাহজালালে এক সপ্তাহে ১১ অভিযানে যা যা জব্দ করলো কাস্টমস
আর্জেন্টাইন এমিলিয়ানো মার্টিনেজ কেমন আছেন
আর্জেন্টাইন এমিলিয়ানো মার্টিনেজ কেমন আছেন
সর্বাধিক পঠিত
আজিমপুর সরকারি কোয়ার্টার কর্তৃপক্ষকে দুই সপ্তাহ সময় দিলেন প্রধানমন্ত্রী
আজিমপুর সরকারি কোয়ার্টার কর্তৃপক্ষকে দুই সপ্তাহ সময় দিলেন প্রধানমন্ত্রী
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে
এখন থেকে লাগেজ লাইভ দেখতে পারবেন শাহজালালের যাত্রীরা
এখন থেকে লাগেজ লাইভ দেখতে পারবেন শাহজালালের যাত্রীরা
ফ্ল্যাট ভাড়া দিলেন রণবীর কাপুর, মাসিক ভাড়া কত
ফ্ল্যাট ভাড়া দিলেন রণবীর কাপুর, মাসিক ভাড়া কত
সৌদিতে দুই বাংলাদেশিকে শাস্তি: যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
সৌদিতে দুই বাংলাদেশিকে শাস্তি: যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী