ক্র্যাবের বর্ষসেরা পুরস্কার পেলেন আমানুর রহমান রনি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ ডিসেম্বর ২০১৯, ০১:৫৫আপডেট : ৩১ ডিসেম্বর ২০১৯, ০৩:২৯
image

বাংলা ট্রিবিউনের সিনিয়র রিপোর্টার আমানুর রহমান রনি মানবাধিকার ক্যাটাগরিতে (আখতারুজ্জামান লাবলু স্মৃতি পদক) সেরা প্রতিবেদনের জন্য ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) বর্ষসেরা পুরস্কার পেয়েছেন। সোমবার (৩০ ডিসেম্বর) এ পুরস্কার ঘোষণা করে অপরাধ বিষয়ক সাংবাদিকদের সংগঠন ক্র্যাব।

ক্র্যাবের বর্ষসেরা পুরস্কার পেলেন আমানুর রহমান রনি

ক্র্যাবের সভাপতি আবুল খায়ের জানান, প্রতি বছরের মতো এবারও ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন আটটি ক্যাটাগরিতে সেরা প্রতিবেদনের জন্য পুরস্কার দিয়েছে। আমানুর রহমান রনি মানবাধিকার ক্যাটাগরিতে ‘ক্রসফায়ারের’ বিবর্তন শীর্ষক প্রতিবেদনের জন্য পুরস্কার পেয়েছেন।

ক্র্যাবের অন্যান্য ক্যাটাগরিতে পুরস্কারপ্রাপ্তরা হলেন- অনুসন্ধানী প্রতিবেদন (প্রিন্ট/অনলাইন) ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন হুজায়ফা মুহাম্মদ ওরফে আহমেদ জায়িফ (স্টাফ রিপোর্টার, প্রথম আলো), অনুসন্ধানী প্রতিবেদন (টেলিভিশন/রেডিও) ক্যাটাগরিতে খান মুহাম্মদ রুমেল (প্রতিবেদক, সময় টিভি), মাদক বিষয়ে অনুসন্ধানী প্রতিবেদন এবং নারী ও শিশু নির্যাতন বিষয়ক প্রতিবেদনের দুই ক্যাটাগরিতে দুইটি পুরস্কার পেয়েছেন জামিল খান (সিনিয়র রিপোর্টার, ডেইলি স্টার), নারী ও শিশু নির্যাতন বিষয়ক প্রতিবেদন ক্যাটাগরিতে আসিফ জামান মুমিত (সিনিয়র রিপোর্টার, দিপ্ত টিভি) আর মানবাধিকার বিষয়ক প্রতিবেদন ক্যাটাগরিতে দিপন দেওয়ান (সিনিয়র রিপোর্টার, বাংলা ভিশন টিভি)।

/এসজেএ/এইচকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী