ঢাবি শিক্ষার্থী ধর্ষণ ঘটনার তদন্ত পুলিশের একনম্বর অগ্রাধিকার: আইজিপি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ জানুয়ারি ২০২০, ১৩:৫৫আপডেট : ০৭ জানুয়ারি ২০২০, ১৪:৩৪

গণমাধ্যমের সঙ্গে কথা বলছেন আইজিপি

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেছেন, ‘একনম্বর অগ্রাধিকার দিয়ে কুর্মিটোলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনা তদন্ত করছে পুলিশ।’

মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুরে রাজারবাগ পুলিশ লাইন্সে পুলিশ সপ্তাহে ‘আইজিপি ব্যাজ’ প্রদান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আইজিপি বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে ধর্ষণ ঘটনার তদন্ত এখন বাংলাদেশ পুলিশের একনম্বর অগ্রাধিকার। পুলিশের সব ইউনিট অপরাধীকে খুঁজে বের করার চেষ্টা করছে।’

তিনি বলেন, ‘সময় বেঁধে দিয়ে তদন্ত করা যায় না। কোনও ঘটনা একঘণ্টার মধ্যেই বের করা সম্ভব হয়। আবার কোনও কোনও ঘটনার তদন্ত শেষ করতে সময় লাগে। দেখতে হবে আমরা আন্তরিকতার সঙ্গে কাজ করছি কিনা।’

পুলিশ সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে অপরাধীকে খুঁজে বের করার চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানান আইজিপি।

আরও পড়ুন:

ঢাবি শিক্ষার্থী ধর্ষণ মামলা ডিবিতে

ধর্ষক ওঁৎ পেতে ছিল ফুটপাতে

ধর্ষণের শিকার ছাত্রীর জবানবন্দি

ঢাবি ছাত্রী ধর্ষণ: আগেই ‘বাস স্টপেজ’ পরিবর্তনের দাবি ছিল শিক্ষার্থীদের

নিজেকে রক্ষায় আপ্রাণ চেষ্টা করেছিলেন ভুক্তভোগী শিক্ষার্থী

‘উই ওয়ান্ট জাস্টিস’ স্লোগানে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়

সে আমাদের মেয়ে, তার মনোবল শক্ত থাকবে: ঢাবি ভিসি

ধর্ষণের বিচার দাবিতে ছাত্রলীগের বিক্ষোভ

শাহবাগে সড়ক অবরোধ করে ধর্ষণের বিচার দাবি

ঢাবি শিক্ষার্থী ধর্ষণের ঘটনায় মামলা

কুর্মিটোলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে ধর্ষণের অভিযোগ

/এসজেএ/এপিএইচ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম