ধার শোধ করতে না পেরে মেয়েকে মহাজনের হাতে তুলে দেয় বাবা!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ জানুয়ারি ২০২০, ১০:১২আপডেট : ১৫ জানুয়ারি ২০২০, ১১:০৬

যৌন হয়রানি রাজধানীর কামরাঙ্গীরচর এলাকায় এক ব্যক্তি মহাজনের কাছ থেকে টাকা নিয়ে তা শোধ না করতে পারায় নিজের কিশোরী মেয়েকে তার হাতে তুলে দেওয়ার অভিযোগ উঠেছে। মহাজন মেয়েটিকে একাধিকবার ধর্ষণ করেছে। ধর্ষণের শিকার কিশোরীকে মঙ্গলবার রাতে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।

ওই বাবা একাধিকবার তার কিশোরী মেয়েকে মহাজনের হাতে তুলে দিয়েছে বলে অভিযোগ পেয়েছে পুলিশ। এই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, ভিকটিম তার বাবার সঙ্গে কামরাঙ্গীরচর এলাকায় থাকে। ওই লোক এক মুরগি ব্যবসায়ী মহাজনের দোকানে চাকরি করতো, পাশাপাশি ভ্যান চালাতো। সে মহাজনের কাছ থেকে টাকা নিয়েছিল, কিন্তু শোধ করতে পারেনি। এরপর সে মহাজনের হাতে তার কিশোরী মেয়েকে তুলে দেয়। মেয়েটিকে একাধিকবার মহাজনের হাতে তুলে দিয়েছে সে। কখনও কখনও ঘুমের ওষুধ খাইয়ে ওই মহাজনের কাছে দেওয়া হতো মেয়েটিকে। গত ১১ জানুয়ারি সর্বশেষ কিশোরী ধর্ষণের শিকার হলে এক প্রতিবেশীকে সে ঘটনাটি জানায়। ওই প্রতিবেশী পুলিশকে জানায়। এরপর পুলিশ মেয়েটিকে উদ্ধার করে ও তার বাবাকে গ্রেফতার করে। মঙ্গলবার রাতেই ওই কিশোরীকে ঢামেক ওসিসিতে এনে ভর্তি করা হয়।

কামরাঙ্গীরচর থানার ওসি এ বি এম মশিউর রহমান বলেন, ‘মেয়েকে নিয়ে কামরাঙ্গীরচর ভাড়া বাসায় থাকতো ওই ভ্যানচালক। তার স্ত্রী বিদেশে। ২০১৯ সালে মুরগি ব্যবসায়ী মহাজনের কাছ থেকে টাকা নিয়েছিল সে। এরপর থেকে টাকা না দিতে পারায় কিশোরী মেয়েকে চেয়েছিল মহাজন। এরপর থেকে বারবার ধর্ষণের শিকার হচ্ছিল মেয়েটি।’

এই ঘটনায় কামরাঙ্গীরচর থানায় একটি মামলা হয়েছে। কিশোরী তার বাবার সঙ্গে যে বাসায় ভাড়া থাকতো সেই বাড়ির মালিক বাদী হয়ে এই মামলা করেছেন। মামলায় বাবা ও মহাজনকে আসামি করা হয়েছে। পুলিশ ওই বাবাকে মঙ্গলবার রাতেই গ্রেফতার করেছে। তবে মুরগি ব্যবসায়ী মহাজন পলাতক।

/এআরআর/এফএস/এমএমজে/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের