তুরস্কে নিহত চার বাংলাদেশির মৃতদেহ আসবে শুক্রবার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ জানুয়ারি ২০২০, ২২:০০আপডেট : ১৫ জানুয়ারি ২০২০, ২৩:২৬

তুরস্কে নিহত চার বাংলাদেশির মৃতদেহ আসবে শুক্রবার

তুরস্কের পূর্বাঞ্চলীয় ভান হ্রদে গত ২৫ ডিসেম্বর নৌকাডুবির ঘটনায় মারা যাওয়া চার বাংলাদেশির মৃতদেহ আগামী শুক্রবার (১৭ জানুয়ারি) ঢাকায় আসবে। আঙ্কারায় বাংলাদেশ দূতাবাস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য দেওয়া হয়।

মৃত ব্যক্তিরা হচ্ছেন মোহাম্মাদ আলাল মিয়া, মোহাম্মাদ মিজানুর রহমান, মোহাম্মাদ সৈয়দ ফয়সাল আহমেদ ও চৌধুরি ইউশা ওসমানি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৫ ডিসেম্বর নৌকাডুবির ঘটনায় সাত জনের মৃত্যু হয়। এরমধ্যে কয়েকজন বাংলাদেশি নাগরিক হিসেবে চিহ্নিত হলে স্থানীয় প্রশাসন ২৭ ডিসেম্বর দূতাবাসকে অবহিত করে।

পরদিনই দূতাবাস দুর্ঘটনাস্থলে একটি দল পাঠায়। স্থানটি তুরস্কের রাজধানী আঙ্করা থেকে প্রায় ১৫শ’ কিলোমিটার দূরে এবং খুবই দুর্গম ও তুষারময়।

ওই ঘটনায় ১১ জন বাংলাদেশি নাগরিককে জীবিত উদ্ধার করা হয়, যারা বর্তমানে তুরস্কের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছেন। দূতাবাস আটক বাংলাদেশি নাগরিকদের সাক্ষাৎকার নেন এবং ভান হ্রদে সংঘটিত নৌকাডুবির বিস্তারিত অবহিত হয়।

এছাড়াও মৃত চার জন বাংলাদেশির আত্মীয়-স্বজনদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে বলে জানানো হয়।

/এসএসজেড/এএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী