সুন্দরবনের জলসীমান্তে তিন ভাসমান বিওপি বিজিবির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ জানুয়ারি ২০২০, ২৩:০৩আপডেট : ২২ জানুয়ারি ২০২০, ২৩:০৭

সুন্দরবনের গহীন অরণ্যের জলসীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের ভাসমান বর্ডার আউটপোস্ট।

সুন্দরবন এলাকার গহীন অরণ্যের জলসীমান্তের কৈখালী, আঠারবেকি ও কাঁচিকাটায় ভাসমান বর্ডার আউটপোস্ট (বিওপি) স্থাপন করেছে বিজিবি। বুধবার (২২ জানুয়ারি) সেগুলো পরিদর্শন করেছেন বিজিবি’র মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল মো. সাফিনুল ইসলাম। বিজিবি’র খুলনা সেক্টরের নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি), সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) ও রিভারাইন বর্ডার গার্ড কোম্পানির অধীনে এই বিওপিগুলো স্থাপন করা হয়। এই অঞ্চলে আরও দু’টি ভাসমান বিওপি স্থাপনের জন্য স্থান নির্ধারণ করা হয়েছে।

বিজিবি’র সদর দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের চার হাজার ৪২৭ কিলোমিটার সীমান্ত এলাকার মধ্যে ২৪৩ কিলোমিটার জলসীমা রয়েছে। যার মধ্যে ১৮০ কিলোমিটার জলসীমান্তই ভারতের সঙ্গে। চোরাকারবারিরা প্রায়ই রুট পরিবর্তন করে নৌ পথকে বেছে নিচ্ছে। তাছাড়া বনদস্যু ও জলদস্যুরা সুন্দরবনসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জলসীমান্তে নানা ধরনের অপকর্মে লিপ্ত হচ্ছে। বিজিবি’র পর্যাপ্ত জলযান, ভাসমান বিওপি এবং জনবল না থাকায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সুন্দরবনের এই গহীণ অরণ্যের জল সীমান্তে যথাযথ নজরদারি ও অপারেশন কার্যক্রম পরিচালনায় সমস্যা হচ্ছে। তাই জলসীমায় বিজিবি’র সক্ষমতা বাড়াতে  ভবিষ্যতে এই অঞ্চলে আরও দু’টি ভাসমান বিওপি স্থাপন করা হবে।

জলসীমান্তে নজরদারি ও অপারেশনাল সক্ষমতা বাড়াতে বিজিবির সাংগঠনিক কাঠামোতে চারটি হাইস্পিড ইঞ্জিন বোট, দু’টি ফাস্ট ক্রাফট ও একটি লজিস্টিক শিপ কেনার প্রক্রিয়া চলছে।

/জেইউ/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী