দুবাই থেকে আসা যাত্রীর পাকস্থলীতে ১ কেজি সোনা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ জানুয়ারি ২০২০, ১৫:২৮আপডেট : ২৭ জানুয়ারি ২০২০, ১৬:৩২

পাকস্থলীতে করে আনা সোনার বার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পাকস্থলীতে করে আনা ১ কেজি ৪০ গ্রাম সোনাসহ এক যাত্রীকে আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ। সোমবার (২৭ জানুয়ারি) ১২টার দিকে এসব সোনা নিয়ে এমিরেটসের ফ্লাইটে দুবাই থেকে ঢাকায় আসেন সরোয়ার আলম নামের ওই যাত্রী। তার কাছ থেকে ১০০ গ্রাম ওজনের একটি চেনও উদ্ধার করা হয়।

বিমানবন্দর আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপস অ্যান্ড মিডিয়া) আলমগীর হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, সোমবার সরোয়ার আলম দুবাই থেকে ঢাকা আসেন। গ্রিন চ্যানেল পার হওয়ার পর তার আচরণ সন্দেহজনক হওয়ায় তাকে চ্যালেঞ্জ করে আর্মড পুলিশের দায়িত্বরত সদস্যরা। পরবর্তী সময়ে তাকে বিমানবন্দর আর্মড পুলিশের হেফাজতে নিয়ে তল্লাশি ও জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি তার পাকস্থলীতে করে সোনা আনার কথা স্বীকার করে। এরপর তার পাকস্থলী থেকে ৯টি সোনার বার উদ্ধার করা হয়। তার পকেটে পাওয়া যায় ১০০ গ্রাম সোনার অলংকার।

/সিএ/এফএস/এমএমজে/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম