বিএনপি বানোয়াট ও মিথ্যা অভিযোগ দিচ্ছে: শেখ সেলিম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ ফেব্রুয়ারি ২০২০, ১১:৪১আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২০, ১১:৪৫

বনানীতে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন শেখ সেলিম

ঢাকার দুই সিটি নির্বাচনের ভোটগ্রহণকে কেন্দ্র করে বিএনপির লোকজন কিছু কিছু জায়গায় বানোয়াট ও মিথ্যা অভিযোগ দিচ্ছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম। শনিবার (১ ফেব্রুয়ারি) বনানীতে উত্তর সিটি করপোরেশন নির্বাচনের সর্বশেষ পরিস্থিতি নিয়ে তিনি সাংবাদিকদের কাছে এই অভিযোগ করেন।

এসময় শেখ ফজলুল করিম সেলিম বলেন, ‘এখন পর্যন্ত ভোটের পরিবেশ শান্ত রয়েছে। আমাদের কাছে কোনও ধরনের অপ্রীতিকর ঘটনার খবর আসেনি। বিএনপির লোকজন কিছু কিছু জায়গায় বানোয়াট ও মিথ্যা অভিযোগ দিচ্ছেন। তারা ঠিকই ভোটকেন্দ্রে সুষ্ঠুভাবে ভোট দিয়ে আসছেন, তারপরও মিথ্যা অভিযোগ দিচ্ছেন।’

তিনি আরও বলেন, ‘নির্বাচন নিয়ে কারচুপির অভিযোগ আছে, কিন্তু কারচুপি করার কোনও সুযোগ নেই। এই নির্বাচনে সবাই আছে, মিডিয়া থেকে শুরু করে সবাই মনিটরিং করছে। আমরা কারচুপির নির্বাচন বিশ্বাস করি না।’

সবার কাছে যেন নির্বাচন গ্রহণযোগ্য হয় সেই চেষ্টা হচ্ছে জানিয়ে তিনি আরও বলেন, ‘আমাদের পক্ষ থেকে কোনও দলীয় ক্ষমতার অপব্যবহার করা হচ্ছে না। এখন পর্যন্ত কোথাও কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আপনারা জানেন- জনগণের ভালোবাসা নিয়ে আমরা রাজনীতি করতে চাই। আমাদের নেত্রী তো বলছেন-যাকে খুশি তাকে ভোট দেবেন। আমরা এই নীতিতেই বিশ্বাস করি। আমরা কোনও ধরনের ডাকাতির নির্বাচন করতে চাই না।’

এক প্রশ্নের জবাবে শেখ সেলিম বলেন, ‘তারা তো (বিএনপি) অপ্রীতিকর ঘটনার কথা বলে, কিন্তু তারা যদি কোথাও এজেন্ট না দেয় এর দায়িত্ব কে নেবে?’

কাউন্সিলর নির্বাচনের বিষয়ে শেখ সেলিম বলেন, ‘সেটার সঙ্গে মেয়র ইলেকশন অনুভবে সংশ্লিষ্ট। কিন্ত সেটা আমরা একসঙ্গে করতে চাই না। আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থীদের পক্ষ থেকে এ ধরনের কোনও ঘটনা ঘটানো হয়নি। গোলাগুলির জন্য আমরা দায়ী নই। যারা করেছে তারা জানে। আবার এসব কমিশনাররাও করতে পারেন।’

বিএনপির বিভিন্ন অভিযোগের জবাবে তিনি বলেন, ‘এখন কে কী বলবে, তার দায় আমরা নেবো না। হেরে গেলে বলবেন- কারচুপি হয়েছে, আর জিতলে বলবেন যে- কারচুপি হয়নি।’

এসময় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ ও পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী একরামুল হক শামীমসহ আওয়ামী লীগের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

 

/বিআই/এএইচ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম