উত্তর সিটি মেয়রের অবর্তমানে দায়িত্ব পাবেন প্যানেল মেয়র

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ ফেব্রুয়ারি ২০২০, ২২:০৩আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২০, ২২:২৪

উত্তর সিটি মেয়রের অবর্তমানে দায়িত্ব পাবেন প্যানেল মেয়র ঢাকা উত্তর সিটি করপোরেশনের বর্তমান মেয়াদের বাকি সময় বর্তমান প্যানেল মেয়রদের মধ্যে যিনি জ্যেষ্ঠ রয়েছেন তিনি দায়িত্ব পালন করবেন। সিটি করপোরেশন আইন ২০০৯ অনুযায়ী বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) এ বিষয়ে এক প্রজ্ঞাপন জারি করে স্থানীয় সরকার মন্ত্রণালয়।

রাষ্ট্রপতির আদেশক্রমে স্থানীয় সরকার সিটি করপোরেশন আইন ২০০৯ এর ধারা ২১(২) অনুযায়ী মন্ত্রণালয়ের উপসচিব আ ন ম ফয়জুল হক স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, ‘ঢাকা উত্তর সিটি করপোরেশনের নির্বাচিত মেয়র দায়িত্বভার গ্রহণ করার আগ পর্যন্ত বর্তমান পরিষদের মেয়র প্যানেল সদস্য মেয়রের দায়িত্ব পালন করবেন। জনস্বার্থে এই আদেশ জারি করা হলো এবং দ্রুত কার্যকর করা হবে।’

ঢাকার দুই সিটি করপোরেশনের বর্তমান বোর্ডের পূর্ণ মেয়াদ শেষ হবে আগামী মে মাসে। এর মধ্যে দক্ষিণ সিটির চলমান বোর্ডের মেয়াদ শেষ হবে ১৬ মে এবং উত্তর সিটির মেয়াদ শেষ হবে ১৩ মে। এজন্য জয়ী হলেও নব-নির্বাচিত মেয়রদের আরও সাড়ে চার মাস দায়িত্ব পেতে অপেক্ষা করতে হবে। তবে উত্তর সিটির বর্তমান মেয়র আতিকুল ইসলাম পদত্যাগ করে নির্বাচনে অংশগ্রহণ করায় তার আসনটি শূন্য হয়। তিনি তার নির্ধারিত মেয়াদের প্রায় সাড়ে চার মাস আগে পদত্যাগ করেন। এজন্য বর্তমান পরিষদের বাকি মেয়াদ মেয়রের পদটি শূন্য রয়েছে। মন্ত্রণালয়ের এ আদেশের ফলে বাকি সময় পরিষদের মেয়র প্যানেলের জ্যেষ্ঠ্য সদস্য দায়িত্ব পালন করবেন।

ডিএনসিসির বর্তমান প্যানেল মেয়রদের মধ্যে জামাল মোস্তফা ও আলেয়া সারোয়ার ডেইজি রয়েছেন। অপর সদস্য ওসমান গনি মৃত্যুবরণ করেন। জামাল মোস্তফা ডিএনসিসির ৪ নম্বর ওয়ার্ডের বর্তমান পরিষদের কাউন্সিলর। তিনি এবারও নির্বাচিত হন। দুইজন সদস্যদের মধ্যে জ্যেষ্ঠ সদস্য হচ্ছেন জামাল মোস্তফা। ফলে তিনি মেয়রের অবর্তমানে ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব পালন করবেন।

সিটি করপোরেশন পরিচালিত হয় স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইনের দ্বারা। এই আইনের উপ-ধারা (১) এর দফা (খ)তে উল্লেখ আছে ‘নির্বাচিত মেয়র অথবা কাউন্সিলর করপোরেশনের মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত কার্যভার গ্রহণ করতে পারবেন না।’

আর উপ-ধারা (১) এর দফা (খ) তে বলা হয়েছে, ‘করপোরেশনের মেয়াদ শেষ হইবার ক্ষেত্রে,উক্ত মেয়াদ শেষ হইবার পূর্ববর্তী ১৮০ দিনের মধ্যে নির্বাচন করিতে হবে।’

সিটি করপোরেশনের নির্বাচিত প্রতিনিধিদের মেয়াদ সম্পর্কে ধারা ৬ এ বলা হয়েছে, ‘করপোরেশনের মেয়াদ উহা গঠিত হইবার পর উহার প্রথম সভা অনুষ্ঠিত হইবার তারিখ থেকে পাঁচ বছর হইবে। তবে শর্ত থাকে যে সিটি করপোরেশনের মেয়াদ শেষ হওয়া সত্ত্বেও উহা পুনর্গঠিত সিটি করপোরেশনের প্রথম সভা অনুষ্ঠিত না হওয়া পর্যন্ত দায়িত্ব পালন করিয়া যাইবে।’

এক্ষেত্রে উত্তর সিটির প্রথম বোর্ড সভা অনুষ্ঠিত হয়েছে ২০১৫ সালের ১৩ মে। আর দক্ষিণ সিটির প্রথম বোর্ড সভা অনুষ্ঠিত হয় একই বছরের ১৬ মে। এ হিসেবে উত্তর সিটির নব নির্বাচিত মেয়র আতিকুল ইসলাম ১৪ মে দায়িত্ব গ্রহণ করতে পারবেন আর দক্ষিণ সিটিতে নব নির্বাচিত মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস দায়িত্ব গ্রহণ করতে পারবেন চলতি বছরের ১৭ মে। এজন্য তাদের দুই জনকেই অপেক্ষা করতে হবে। আর এই সময় পর্যন্ত দায়িত্ব পালন করবেন বর্তমান জনপ্রতিনিধিরা।

আরও পড়ুন:

মেয়রের পদত্যাগের পর আইনের ফাঁদ 

মে মাসের মাঝামাঝি দায়িত্ব নেবেন নতুন দুই মেয়র

/এসএস/এনএস/
সম্পর্কিত
রাজধানীতে ট্রেনের ধাক্কায় তিনদিনে ৪ জনের মৃত্যু, তিনজনই নারী
মোটরসাইকেল আরোহীর মাথায় ইটের আঘাত: নেপথ্যে কী
প্রথম দিনে বিশ্বকাপ সম্প্রচারে বিঘ্ন, যা বলছে ওটিটি প্ল্যাটফর্মগুলো 
সর্বশেষ খবর
টাইমস স্কয়ারে বিশ্বকাপের রঙ, ব্রাজিল-মরক্কো সমর্থকদের উৎসব
টাইমস স্কয়ারে বিশ্বকাপের রঙ, ব্রাজিল-মরক্কো সমর্থকদের উৎসব
২০২২-এর হতাশা পেছনে ফেলে নতুন স্বপ্নে বিভোর কাতার
২০২২-এর হতাশা পেছনে ফেলে নতুন স্বপ্নে বিভোর কাতার
একই শব্দে সব অনুভূতি: আমরা কি ‘ভালোবাসা’ শব্দটাকেই হালকা করে ফেলছি?
একই শব্দে সব অনুভূতি: আমরা কি ‘ভালোবাসা’ শব্দটাকেই হালকা করে ফেলছি?
পুলিশ মারবে কেন, থানায় কাঁদলেন ক্রিকেটার নাঈম হাসান
পুলিশ মারবে কেন, থানায় কাঁদলেন ক্রিকেটার নাঈম হাসান
সর্বাধিক পঠিত
বাংলাদেশে এসেই ভিসা নিয়ে যা বললেন ভারতের নতুন হাইকমিশনার
বাংলাদেশে এসেই ভিসা নিয়ে যা বললেন ভারতের নতুন হাইকমিশনার
আইনজীবী তালিকাভুক্তির এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান, মোট উত্তীর্ণ ৯২০১
আইনজীবী তালিকাভুক্তির এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান, মোট উত্তীর্ণ ৯২০১
মোটরসাইকেল আরোহীর মাথায় ইটের আঘাত: নেপথ্যে কী
মোটরসাইকেল আরোহীর মাথায় ইটের আঘাত: নেপথ্যে কী
কী আছে ইরান চুক্তিতে, যা সই করতে প্রস্তুত ট্রাম্প
কী, কেন, কীভাবেকী আছে ইরান চুক্তিতে, যা সই করতে প্রস্তুত ট্রাম্প
যে পাঁচটি তথ্য কখনোই এআই চ্যাটবক্সে ইনপুট দেবেন না
যে পাঁচটি তথ্য কখনোই এআই চ্যাটবক্সে ইনপুট দেবেন না