প্রদর্শনের জন্য ঢাকায় আনা হয়েছে মেট্রোরেল মকআপ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ ফেব্রুয়ারি ২০২০, ১৪:৫৮আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২০, ১৫:০৭

ঢাকায় মেট্রোরেলের মকআপ, ছবি: সংগৃহীত প্রদর্শনের জন্য রাজধানী ঢাকায় মেট্রোরেলের একটি নমুনা ট্রেন মকআপ বা রেপ্লিকা আনা হয়েছে।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকালে মকআপটি মেট্রোরেলের উত্তরা দিয়াবাড়ির ডিপোতে এসে পৌঁছেছে। এরপর মেট্রোরেলের কর্মীরা কনটেইনার থেকে সেটি বের করেন।

মেট্রোরেলের শীর্ষ একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন।

ঢাকায় মেট্রোরেলের মকআপ, ছবি: সংগৃহীত এ বিষয়ে ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক এমএএন সিদ্দিক বলেন, ‘মকআপ এসেছে ঠিক। এটি প্রদর্শনের জন্য আনা হয়েছে। এটি দিয়ে কোনও যাত্রী পরিবহন হবে না।’ তিনি বলেন, ‘এ বিষয়ে বিস্তারিত বলতে পারবেন মেট্রোরেলের প্রকল্প পরিচালক।’ তিনি প্রকল্প পরিচালকের সঙ্গে কথা বলার পরামর্শ দেন। তবে প্রকল্প পরিচালক মোহাম্মদ আফতাব উদ্দিনকে একাধিকবার ফোন করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

পরে মেট্রোরেলের জনসংযোগ শাখার একজন কর্মকর্তা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘জাপান থেকে একটি মকআপ বা রেলের একটি বগির অর্ধেক আনা হয়েছে, যা মেট্রোরেলের এক্সিবিশন ও ইনফরমেশন সেন্টারে রাখা হবে। মেট্রোরেলের ডিজিটাল  সেন্টারটি আগামী মাসে কিংবা তার পরের মাসে প্রধানমন্ত্রী নিজেই উদ্বোধন করবেন। সেখান থেকে মেট্রোরেলে কীভাবে উঠতে হবে, কীভাবে টিকিট কাটতে হবে, কীভাবে বসতে হবে এবং এটি কীভাবে চলাচল করবে তা বিস্তারিত  জানা যাবে।’

ঢাকায় মেট্রোরেলের মকআপ, ছবি: সংগৃহীত

তিনি আরও বলেন, ‘মেট্রোরেলের বিষয়ে মানুষের নানা আগ্রহ রয়েছে। এটি কেমন হবে, কোন আকৃতির হবে, এসব বিষয়ে আগ্রহী মানুষেরা এই প্রদর্শনীতে এসে সরাসরি জানতে পারবে। এজন্য এই মকআপটি আনা হয়েছে। এটি দিয়ে কোনও যাত্রী পরিবহন করা হবে না। এটি একটি বগীর মাত্র অর্ধেক অংশ।’

/এসএস/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের