পুলিশ হেফাজতে আসামির মৃত্যু: তিন পুলিশসহ পাঁচ আসামির সর্বোচ্চ শাস্তি দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ ফেব্রুয়ারি ২০২০, ২০:৪৭আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২০, ২০:৫০

ঢাকা মহানগর দায়রা জজ আদালত

পুলিশ হেফাজতে জনি নামের এক আসামির মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় পল্লবী থানার সাবেক উপ পরিদর্শক জাহিদুর রহমান জাহিদসহ পাঁচ আসামির সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন বাদীপক্ষের আইনজীবী আবু তৈয়ব।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশের আদালতে বাদীপক্ষ যুক্তি উপস্থাপন শেষে এ দাবি করেন। এরপর আসামি পক্ষের যুক্তি উপস্থাপন শুরু হলেও সময় অভাবে তা শেষ না হওয়ায় বিচারক  আগামীকাল বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) শুনানির পরবর্তী তারিখ ধার্য করেন।

আদালতের সংশ্লিষ্ট সূত্র এসব তথ্য নিশ্চিত করেছে।

মামলার অপর চার আসামি হলেন,  রাশেদুল ইসলাম (উপ-পরিদর্শক), কামরুজ্জামান মিন্টু  (সহকারী উপ-পরিদর্শক), পুলিশের সোর্স রাশেদ ও সুমন।

মামলার বিবরণ থেকে জানা যায়, ২০১৪ সালের ৭ আগস্ট পুলিশি হেফাজতে নির্যাতন করে জনিকে হত্যার অভিযোগ এনে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে মামলাটি দায়ের করেন নিহতের ভাই ইমতিয়াজ হোসেন রকি। ওইদিন আদালত মামলাটি গ্রহণ করে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দেন। এরপর ২০১৫ সালের ১৭ ফেব্রুয়ারি বিচার বিভাগীয় তদন্ত শেষে ৫ জনকে অভিযুক্ত করে আদালতে প্রতিবেদন দাখিল করা হয়। ২০১৬ সালের ১৭ এপ্রিল এসআই জাহিদসহ পাঁচ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। মামলায় মোট ২৬ জন সাক্ষীর মধ্যে ২১ জনের সাক্ষ্য গ্রহণ করেছেন আদালত।

/টিএইচ/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী