কেরানীগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ ফেব্রুয়ারি ২০২০, ২১:৪১আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২০, ২২:০০

কেরানীগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত রাজধানীর অদূরে কেরানীগঞ্জের গদাবাগ এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় এক ব্যবসায়ী নিহত হয়েছেন। নিহত আব্দুল মতিন শেখ (৫৪) কদমতলীর মোহাম্মদবাগ এলাকার বাসিন্দা। তার বাবার নাম মৃত শফিউদ্দিন। তিনি রড সিমেন্ট,ডেকোরেটর ও জমি (ক্রয়-বিক্রয়) ব্যবসায়ী ছিলেন।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৪টার দিকে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে সাজেদা ক্লিনিকে নিয়ে যান।

পরে সেখান থেকে স্বজনরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসে। রাত ৮টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃতের ভাতিজা বাবুল হোসেন এবং ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। ময়নাতদন্তের জন্য মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাইনুল ইমলাম সত্যতা নিশ্চিত করে বলেন,‘কেরানীগঞ্জের জিনজিরা রোহিতপুর সড়কে মোটরসাইকেল দুর্ঘটনাটি ঘটে। বিষয়টির খোঁজখবর নেওয়া হচ্ছে। ঘটনাস্থলে একটি টিম পাঠানো হয়েছে।’

/এআইবি/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম