১২ মাসের নতুন ১২ নাম দিয়ে মুজিববর্ষের ক্যালেন্ডার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ মার্চ ২০২০, ১৮:২৪আপডেট : ১৭ মার্চ ২০২০, ১৮:২৮

১২ মাসের নতুন ১২ নাম দিয়ে মুজিববর্ষের ক্যালেন্ডার

ঘটনার ক্রমানুসারে ১২ মাসের ১২টি নতুন নাম দিয়ে ‘মুজিববর্ষ-১০০’ নামে নতুন ক্যালেন্ডারের মোড়ক উন্মোচন করেছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব কে এম আলী আজম। মঙ্গলবার (১৭ মার্চ) মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে নতুন এই ক্যালেন্ডারের মোড়ক উন্মোচন করা হয়।

ক্যালেন্ডার মোড়ক উন্মোচন অনুষ্ঠানে শ্রম সচিব বলেন, এই ক্যালেন্ডার উদ্বোধন জাতির জন্য মাইলফলক। জাতির পিতা বঙ্গবন্ধু ধ্রুব তারার মতো। তাকে স্মরণ করেই জাতি এ দেশকে এগিয়ে নেবে। নতুন এই ক্যালেন্ডারে ১২ মাসের নাম দেওয়া হয়েছে যথাক্রমে স্বাধীনতা, শপথ, বেতারযুদ্ধ, যুদ্ধ, শোক, কৌশলযুদ্ধ, আকাশযুদ্ধ, জেলহত্যা, বিজয়, ফিরে আসা, নবযাত্রা এবং ভাষা।

এসময় শ্রম সচিব বলেন, গার্মেন্টসে করোনা ভাইরাস প্রতিরোধে আমরা বিভিন্ন পদক্ষেপ নিয়েছি। ইতোমধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বিভিন্ন সেক্টরের মালিক সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদকদের অনুরোধ করেছি। তার মধ্যে কর্মীদের কারখানায় প্রবেশের আগেই হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত ধুয়ে প্রবেশ করানো, প্রত্যেক শ্রমিককে মাস্ক পরিয়ে প্রবেশ করানো, থার্মাল স্ক্যানার দিয়ে তাপমাত্রা পরীক্ষা করা, তাপমাত্রা ১০০’র বেশি হলে তাদের আলাদা করে ডাক্তারের পরামর্শ নেওয়া, যদি করোনা পজিটিভ হয় সেক্ষেত্রে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা। তিনি বলেন, নভেল করোনা ভাইরাস সংক্রমণ রোধে মিল, ফ্যাক্টরি, কল কারখানা বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়নি।

এসময় মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মোল্লা জালাল উদ্দিন, ড. রেজাউল হক, কল কারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতরের মহাপরিদর্শক শিবনাথ রায়, জাতীয় শ্রমিক লীগের সভাপতি ফজলুল হক মন্টু এবং কেন্দ্রীয় তহবিলের মহাপরিচালক এবং ক্যালেন্ডারের রূপকার ড. আনিসুল আওয়ালসহ মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/এসএমএ/এমআর/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম