শুক্রবার সন্ধ্যা ৬টার মধ্যে ঢাবি শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ

ঢাবি প্রতিনিধি
১৯ মার্চ ২০২০, ১৮:৪৩আপডেট : ১৯ মার্চ ২০২০, ১৮:৫৬

ঢাবি লোগো ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শিক্ষার্থীদের শুক্রবার (২০ মার্চ) সন্ধ্যা ৬টার মধ্যে হল ছাড়ার নির্দেশ দিয়েছেন কর্তৃপক্ষ। বৃহস্পতিবার দুপুুরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের পরিচালক মাহমুদ আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। একইসঙ্গে হল এবং হোস্টেলের প্রশাসনকে সার্বিক পরিষ্কার-পরিচ্ছন্নতাসহ ডেঙ্গু প্রতিরোধে কর্মসূচি গ্রহণ করতে বলা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ মার্চ) নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেটের জরুরি সভায় এ সিদ্ধান্ত হয়।

সভায় চিকিৎসা অনুষদের ডিন অধ্যাপক ডা. শাহরিয়ার নবীকে আহ্বায়ক করে একটি ৫-সদস্য বিশিষ্ট ‘করোনা ভাইরাস রেসপন্স কো-অর্ডিনেশন কমিটি’ গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন ফার্মেসি অনুষদের ডিন অধ্যাপক ড. এস এম আব্দুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সদস্য ও অণুজীব বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. মিজানুর রহমান, সহকারী প্রক্টর ড. মো. আব্দুল মুহিত এবং প্রধান মেডিক্যাল অফিসার ডা. সারওয়ার জাহান মুত্তাফী।

সভায় নিজের ও পরিবারের নিরাপত্তা এবং জাতির বৃহত্তর স্বার্থে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী এবং তাদের পরিবারের সদস্যদের নিজ নিজ বাড়ি ও বাসায় অবস্থান করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

 

/এসআইআর/টিটি/
সম্পর্কিত
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের থেকে বেতন নিলে শাস্তির মুখে পড়বে প্রতিষ্ঠান
যে কারণে বেসরকারি স্কুল-কলেজে অবসরপ্রাপ্ত শিক্ষকদের নিয়োগ দিচ্ছে সরকার
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম