সৌদি আরব থেকে ফিরেছেন ৪০৬ জন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ মার্চ ২০২০, ১৯:৩৭ আপডেট : ১৯ মার্চ ২০২০, ২১:৩৮




সৌদি আরব থেকে ফিরেছেন ৪০৬ জন করোনা ঝুঁকির মধ্যেই সৌদি আরব থেকে ৪০৬ জন দেশে ফিরেছেন। বৃহস্পতিবার (১৯ মার্চ) ৫টা ৫৫ মিনিটে সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেছেন।

বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এএইচএম তৌহিদ-উল আহসান এ তথ্য নিশ্চিত করেছেন।

বিমানবন্দর স্বাস্থ্য বিভাগের চিকিৎসক জহিরুল ইসলাম বলেন, বিমানবন্দরে তাদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। দুজনের জ্বর থাকায় তাদের কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের কোনও লক্ষণ না  থাকায় ছেড়ে দেওয়া হয়েছে। তারা বাড়িতে গিয়ে হোম কোয়ারেন্টিনে থাকবেন।

জানা গেছে, সৌদির ডিপোর্টেশন সেন্টার থেকে এই বাংলাদেশিদের দেশে আসার অনুমতি দেওয়া হয়। এরা রিয়াদ ও দাম্মামের ডিপোর্টেশন সেন্টারে অবস্থান করছিলেন। তাদের সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে করে বাংলাদেশে নিয়ে আসা হয়।

/সিএ/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ট্রেন লাইনচ্যুত: কন্ট্রোল রুমে মেরামত কাজের তথ্য দেওয়া হয়নি, প্রকৌশলী বরখাস্ত
ট্রেন লাইনচ্যুত: কন্ট্রোল রুমে মেরামত কাজের তথ্য দেওয়া হয়নি, প্রকৌশলী বরখাস্ত
ফেসবুক পেজ খুলে চাকরির নামে প্রতারণা, গ্রেফতার ২
ফেসবুক পেজ খুলে চাকরির নামে প্রতারণা, গ্রেফতার ২
মহাখালীতে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু
মহাখালীতে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু
ভুয়া তালিকা ও প্রতারণা ঠেকাতে ইইউর নির্দেশনা
ভুয়া তালিকা ও প্রতারণা ঠেকাতে ইইউর নির্দেশনা
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরতে চেয়ে প্রত্যাহার রাজশাহীর বিভাগীয় কমিশনার
প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরতে চেয়ে প্রত্যাহার রাজশাহীর বিভাগীয় কমিশনার
ডিভি লটারি ২০২৭: আবেদন শুরু হচ্ছে কবে?
ডিভি লটারি ২০২৭: আবেদন শুরু হচ্ছে কবে?
ঢাকার কাছেই মিলতে পারে গ্যাস, কূপ খননের পরিকল্পনা
ঢাকার কাছেই মিলতে পারে গ্যাস, কূপ খননের পরিকল্পনা
অর্ধেক টাকা খরচের পর সাড়ে ৬ হাজার কোটির প্রকল্প বাতিল, এবার হবে মহাসড়ক
অর্ধেক টাকা খরচের পর সাড়ে ৬ হাজার কোটির প্রকল্প বাতিল, এবার হবে মহাসড়ক
স্থানীয় নির্বাচনে কেমন প্রার্থী বেছে নিতে হবে, সাফ জানিয়ে দিলেন তারেক রহমান
স্থানীয় নির্বাচনে কেমন প্রার্থী বেছে নিতে হবে, সাফ জানিয়ে দিলেন তারেক রহমান