পাহাড়ে হাম উপদ্রুত এলাকায় জরুরি মানবিক সহায়তার আহ্বান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ মার্চ ২০২০, ১৭:৪৯আপডেট : ২৮ মার্চ ২০২০, ১৭:৫২

সাজেক

পার্বত্য জেলা রাঙামাটি ও বান্দরবানের প্রত্যন্ত এলাকায় হামের প্রাদুর্ভাব মোকাবেলায় জরুরি মানবিক সহায়তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে ‘বাংলাদেশ আদিবাসী ফোরাম’ ও ‘কাপেং ফাউন্ডেশন’। শনিবার (২৮ মার্চ) এক বিবৃতিতে সংগঠন দুটির পক্ষ থেকে এ আহ্বান জানানো হয়।

বিবিবৃতিতে বলা হয়, করোনা মোকাবেলায় সরকারি-বেসরকারি পর্যায়ের তৎপরতা ও যেভাবে সকলের মনোযোগ পেয়েছে নিঃসন্দেহে তা ভালো ফলাফল এনে দেবে। কিন্তু করোনার ডামাডোলে পার্বত্য অঞ্চলে হামের প্রাদুর্ভাব কর্তৃপক্ষের চোখের আড়ালে থাকবে কিনা তাও বিবেচনায় নিতে হবে। এটিকে আমলে নিয়ে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সুনজর এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিরবচ্ছিন্ন চিকিৎসা ও স্বাস্থ্যসেবা প্রদানের বিনীত অনুরোধ জানানো হচ্ছে।

বিবৃতিতে বলা হয়, সাজেকে মোট ৬ গ্রামের প্রায় ২৫০ জন হামে আক্রান্ত হয়, যাদের অধিকাংশই শিশু। সেখানে ২০ দিনের ব্যবধানে ৬ জন শিশুর মৃত্যু হয়েছে। কমপক্ষে ১০০ শিশু  সংকটাপন্ন অবস্থায় রয়েছে। সাজেকে উপদ্রুত এলাকায় চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। হামের টিকা ও ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। কিন্তু কোনও কোনও রোগী এমন মুমূর্ষু যে তাদেরকে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় হেলিকপ্টারে করে চট্টগ্রামে নিয়ে আসতে হয়েছে। অন্যদিকে, লামার উপদ্রুত এলাকায় চিকিৎসক দল গিয়েছে কিনা সে তথ্য আমরা পাইনি।

মেডিকেল বোর্ড গঠন করে উপদ্রুত এলাকাগুলোতে সার্বক্ষণিক,নিরবচ্ছিন্ন ও পর্যাপ্ত চিকিৎসাসেবা নিশ্চিত করা,পাহাড়ে হাম উপদ্রুত এলাকায় জরুরি মানবিক সহায়তা নিশ্চিত করা,আক্রান্ত রোগীদের বিনামূল্যে সুচিকিৎসা ব্যবস্থা করা এবং   ঘটনার সুষ্ঠু তদন্ত এবং ক্ষতিগ্রস্ত পরিবারদের পর্যাপ্ত ক্ষতিপূরণের ব্যবস্থা করার দাবি জানিয়েছে সংগঠন দুটি।

/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম