বিএসএমএমইউ চিকিৎসকদের পিপিই দিলো বিকন ফার্মা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ মার্চ ২০২০, ২৩:৩৩আপডেট : ০১ এপ্রিল ২০২০, ০০:৩৭

বিকন ফার্মার পক্ষ থেকে পিপিই দেওয়া হচ্ছে করোনাভাইরাস সংক্রমণ থেকে নিরাপদ থাকতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) চিকিৎসকদের জন্য ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) ও হ্যান্ড স্যানিটাইজার দিয়েছে বিকন ফার্মাসিউটিক্যাল। মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে এসব সামগ্রী হস্তান্তর করেন বিকন ফার্মাসিউটিক্যালের বায়োটেক ও অঙ্কোলজি বিভাগের ভাইস প্রেসিডেন্ট মাহমুদুল হাসান পল্লব। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের লিভার বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মামুন আল মাহতাব (স্বপ্নীল) সেগুলো গ্রহণ করেন।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন– ডা. সুনান বিন ইসলাম, দেবাশিষ সাহা ও কাজি খান সৈকত।

অপরদিকে বাংলাদেশ ফার্মাসিস্ট ফোরামের পক্ষ থেকে অধ্যাপক স্বপ্নীলের কাছে কিছু হ্যান্ড গ্লাভস ও হ্যান্ড স্যানিটাইজার হস্তান্তর করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনটির সাধারণ সম্পাদক সাদেক আহমেদ সৈকত।

অধ্যাপক ডা. মামুন আল মাহতাব (স্বপ্নীল) লিভার বিভাগের চিকিৎসক ও নার্সদের এসব পিপিই, হ্যান্ড স্যানিটাইজার ও গ্লাভস বিতরণ করেন। সে সময় তিনি বলেন, ‘সারা বিশ্বের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা পিপিই সংকটে ভুগছে। বিভিন্ন কোম্পানি এবং সংগঠন এভাবে এগিয়ে আসলে সংকট নিরসন সম্ভব।’ তিনি এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।

/এআরআর/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের