১৪ এপ্রিল পর্যন্ত বিমান বাংলাদেশের সব ফ্লাইট বন্ধ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ এপ্রিল ২০২০, ১৩:২১আপডেট : ০৫ এপ্রিল ২০২০, ১৪:২৬

বিমান

১৪ এপ্রিল পর্যন্ত আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ রুটে কোনও ফ্লাইট পরিচালনা করবে না রাষ্ট্রায়ত্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মোকাব্বির হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
দেশের অভ্যন্তরে বাংলাদেশ বিমান ঢাকা থেকে চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট, রাজশাহী, যশোর, সৈয়দপুর, বরিশাল রুটে ফ্লাইট পরিচালনা করে। এছাড়া লন্ডন, ম্যানচেস্টার, নেপাল, ব্যাংকক, মালয়েশিয়া, সিঙ্গাপুর, কলকাতা, দিল্লি, জেদ্দা, মদিনা, দাম্মাম, রিয়াদ, আবুধাবি, দোহা, কুয়েত, মাস্কাট ও দুবাই−এই ১৭টি আন্তর্জাতিক গন্তব্যে ফ্লাইট পরিচালনা করে।
তবে এ সময়ে ফ্লাইট থাকা যাত্রীদের কী হবে, কিংবা আগে বাতিল হওয়া ফ্লাইটের যাত্রীদের করণীয় বিষয়েও কোনও সুনির্দিষ্ট তথ্য জানায়নি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মোকাব্বির হোসেন বলেন, যাত্রীরা যেখান থেকে টিকিট কিনেছেন, সেখান থেকে টাকা ফেরত নিতে পারবেন।
যারা বিদেশ থেকে টিকিট কেটে বাংলাদেশে এসেছেন তাদের ক্ষেত্রে একই নিয়ম অনুসরণ করা হবে বলেও জানান মো. মোকাব্বির হোসেন।
জানা গেছে, অধিকাংশ যাত্রী টাকা ফেরত না নিয়ে ফ্লাইট শিডিউল পরিবর্তনে আগ্রহী। যাত্রীদের অভিযোগ, বিমানের হটলাইন নম্বরগুলো বেশিরভাগ সময় বন্ধ থাকে। অন্য সময়ে রিং হলেও কেউ ফোন ধরেন না।

/সিএ/এমআর/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম