ঢাকা ছাড়লেন ২৫৭ কানাডিয়ান ও ২৮৫ অস্ট্রেলিয়ান নাগরিক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ এপ্রিল ২০২০, ২১:৫১আপডেট : ১৬ এপ্রিল ২০২০, ২১:৫৫

ঢাকা ছাড়লেন ২৫৭ কানাডিয়ান ও ২৮৫ অস্ট্রেলিয়ান নাগরিক বাংলাদেশ থেকে নিজ দেশে ফিরে গেছেন ২৮৫ জন অস্ট্রেলিয়ান নাগরিক। তাদের নিয়ে শ্রীলঙ্কান এয়ারের বিশেষ ফ্লাইট বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাত ৯টা ৭ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়।  

অন্যদিকে রাত সাড়ে ৯টায় কাতার এয়ারওয়েজের বিশেষ ফ্লাইটে ২৫৭ জন কানাডিয়ান নাগরিক ঢাকা ছেড়েছেন। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সহকারী পরিচালক (জনসংযোগ) মোহাম্মদ সোহেল কামরুজ্জামান এ তথ্য  নিশ্চিত করেছেন।

এরআগে বাংলাদেশ থেকে কানাডা, যুক্তরাষ্ট্র, জার্মানি, ভুটান, জাপান ও মালয়েশিয়ার  নাগরিকরা বিশেষ ফ্লাইটে ঢাকা ছেড়েছেন। গত মঙ্গলবার বাংলাদেশ থেকে নিজ দেশে ফিরে গেছেন ২১৪ জন কানাডিয়ান।  ১৩ এপ্রিল ১৭ শিশুসহ ৩২৮ জন মার্কিন নাগরিক ঢাকা ছাড়েন। ৫ এপ্রিল আটকে পড়া মার্কিন নাগরিকদের দেশে ফেরাতে দ্বিতীয় চার্টার্ড ফ্লাইট ঢাকা ছাড়ে। এর আগে ৩০ মার্চ কাতার এয়ারওয়েজের একটি বিশেষ ফ্লাইটে করে ঢাকা ত্যাগ করেন ২৬৯ জন মার্কিন নাগরিক, কূটনীতিক ও পর্যটক। ২ এপ্রিল ৩২৭ জন জাপানের নাগরিক, ২৫ মার্চ মালয়েশিয়ার ২২৫ জন নাগরিক, ২৬ মার্চ ১৩৯ জন ভুটানের নাগরিক বাংলাদেশ ত্যাগ করেন।

/সিএ/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
থানচির বলীপাড়া বাজারে অগ্নিকাণ্ডে ১৩ দোকান পুড়ে ছাই
থানচির বলীপাড়া বাজারে অগ্নিকাণ্ডে ১৩ দোকান পুড়ে ছাই
মালদ্বীপের কোন দ্বীপে যাবেন? প্রথমবার ভ্রমণকারীদের জন্য সহজ গাইড
মালদ্বীপের কোন দ্বীপে যাবেন? প্রথমবার ভ্রমণকারীদের জন্য সহজ গাইড
আর্জেন্টিনা দলে বড় চমক, মেসিসহ যারা আছেন
আর্জেন্টিনা দলে বড় চমক, মেসিসহ যারা আছেন
বিশ্ববাজারে কমলো তেলের দাম
বিশ্ববাজারে কমলো তেলের দাম
সর্বাধিক পঠিত
জেলের জালে একসঙ্গে ধরা পড়লো ২৬ লাখ টাকার ইলিশ
জেলের জালে একসঙ্গে ধরা পড়লো ২৬ লাখ টাকার ইলিশ
প্রধানমন্ত্রীর বক্তব্যের সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন, জিএম প্রত্যাহার
প্রধানমন্ত্রীর বক্তব্যের সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন, জিএম প্রত্যাহার
প্রি-পেইড মিটার সিস্টেম পুনরুদ্ধার, দুঃখ প্রকাশ বিদ্যুৎ বিভাগের
প্রি-পেইড মিটার সিস্টেম পুনরুদ্ধার, দুঃখ প্রকাশ বিদ্যুৎ বিভাগের
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
সভা চলাকালে বারবার ফোনে কথা বলায় সিভিল সার্জনের ওপর অসন্তুষ্ট আইনমন্ত্রী
সভা চলাকালে বারবার ফোনে কথা বলায় সিভিল সার্জনের ওপর অসন্তুষ্ট আইনমন্ত্রী