আক্রান্তের সংখ্যা সংশোধন করলো আইইডিসিআর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ এপ্রিল ২০২০, ১৬:৪৩ আপডেট : ১৮ এপ্রিল ২০২০, ১৮:১৩

কোভিড-১৯ আক্রান্তদের তথ্য সংশোধন করলো আইইডিসিআর

বাংলাদেশে করোনা আক্রান্তদের সংখ্যা দিনভিত্তিক সংশোধন করলো সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। শনিবার (১৮ এপ্রিল) স্বাস্থ্য বুলেটিনে এই সংশোধনের কথা জানান আইইডিসিআর পরিচালক অধ্যাপক মীরজাদী সেব্রিনা ফ্লোরা।  গত ১৬ এপ্রিল আক্রান্তের সংখ্যা ৩৪১ জন বলা হলেও সেটা সংশোধন করে ২৯২ জন করা হয়েছে। যার ফলে ১৫ এপ্রিলের আক্রান্তের সংখ্যা ২১৯ থেকে বেড়ে হয়েছে ২৬৮। তথ্যটি আইইডিসিআর’র ওয়েবসাইটেও আপডেট করা হয়েছে।

সেব্রিনা ফ্লোরা বলেন, গত তিনদিন আমরা যেসব রোগীর কথা বলছি সেটা আমাদের পরীক্ষার প্রাপ্ত তথ্যের ভিত্তিতে, এখানে একদিনের তথ্য পেন্ডিং ছিল। ১৬ এপ্রিল তারিখের আক্রান্তদের তথ্যের সঙ্গে কিছু আক্রান্তের তথ্য ছিল ১৫ তারিখের। সেটাকে আমরা নতুন তারিখ অনুযায়ী বিভাজন করেছি। নতুন বিভাজন করার পর আমরা এটাকে সংশোধন করেছি। 

এই সংশোধনী আনায় সর্বোচ্চ সংখ্যক শনাক্তের সংখ্যাটি এখন  আজকের। আজ মোট ৩০৬ জন রোগী শনাক্ত হয়েছে।

উল্লেখ্য, করোনায় প্রথম আক্রান্ত শহর উহানে মৃতের সংখ্যা গতকাল সংশোধন করে চীন। সংশোধিত তথ্যে আরও ১ হাজার ২৯০ টি মৃত্যুর সংখ্যা যোগ হওয়ায় ওই শহরে মৃতের সংখ্যা ৫০ শতাংশ বেড়ে গেছে। শুক্রবার শহরটির কর্তৃপক্ষ জানিয়েছে, অনেক মৃত্যুর কথা ভুলবশত বাদ পড়ে গিয়েছিল। এতে করে চীনে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৬০০ জনে। উহানের এই সংশোধনীর একদিন পরে নিজের আক্রান্তের তালিকায় সংশোধনী আনলো ঢাকা।

/এসও/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ব্যবসায়ীরা বলছেন সংকট নেই, বাজারে মিলছে না এলপিজি 
ব্যবসায়ীরা বলছেন সংকট নেই, বাজারে মিলছে না এলপিজি 
মওদুদী ভারতের দালাল, বাংলার মাটিতে তার দলের স্থান হবে না: ভূমিমন্ত্রী
মওদুদী ভারতের দালাল, বাংলার মাটিতে তার দলের স্থান হবে না: ভূমিমন্ত্রী
প্রধানমন্ত্রীর গাড়ি দেখলেই সালাম দেন তারা, রেস্টুরেন্টে খেলেন একসঙ্গে
প্রধানমন্ত্রীর গাড়ি দেখলেই সালাম দেন তারা, রেস্টুরেন্টে খেলেন একসঙ্গে
জামায়াত কর্মীকে মারধর করছিলেন বিএনপির নেতাকর্মী, উদ্ধারে গিয়ে ওসি আহত
জামায়াত কর্মীকে মারধর করছিলেন বিএনপির নেতাকর্মী, উদ্ধারে গিয়ে ওসি আহত
সর্বাধিক পঠিত
ম্যারাডোনা-মেসিকে ছাড়িয়ে আর্জেন্টিনা দলে এক তরুণের রেকর্ড
ম্যারাডোনা-মেসিকে ছাড়িয়ে আর্জেন্টিনা দলে এক তরুণের রেকর্ড
মিজু, মৌসুমী-ডিপজল নেননি কোনও পারিশ্রমিক, জানালেন নির্মাতা
মিজু, মৌসুমী-ডিপজল নেননি কোনও পারিশ্রমিক, জানালেন নির্মাতা
বাংলাদেশিদের জন্য কাছেই পাহাড়-নদীর নিরিবিলি ঠিকানা, ঘুরে আসুন তুরিবাড়ি
বাংলাদেশিদের জন্য কাছেই পাহাড়-নদীর নিরিবিলি ঠিকানা, ঘুরে আসুন তুরিবাড়ি
যারা বিরিয়ানি খেতে জন্মেছেন তারা পশু: আসামের মুখ্যমন্ত্রী
যারা বিরিয়ানি খেতে জন্মেছেন তারা পশু: আসামের মুখ্যমন্ত্রী
লাল-সবুজের পতাকায় শেষ বিদায় বীরাঙ্গনা ফুলমতির, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
লাল-সবুজের পতাকায় শেষ বিদায় বীরাঙ্গনা ফুলমতির, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন