রাজধানীর বিজয় সরণিতে ফুল, পানি ও বিভিন্ন পণ্য বিক্রি করে জীবিকা নির্বাহ করেন পথশিশু, বয়স্ক নারীসহ সুবিধাবঞ্চিত বেশ কিছু মানুষ। প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়ি ওই সড়ক দিয়ে যাওয়ার সময় তারা নিয়মিত তাকে সালাম দেন।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানিয়েছেন, নিয়মিত যাতায়াতের পথে প্রধানমন্ত্রী তাদের দেখেন এবং তাদের জীবন-জীবিকার বিষয়টি তার নজরে আসে।
এর পরিপ্রেক্ষিতে শনিবার (৩ অক্টোবর) প্রধানমন্ত্রী এসব মানুষের জন্য দুপুরের খাবারের ব্যবস্থা করতে অতিরিক্ত প্রেস সচিবকে নির্দেশ দেন।
প্রধানমন্ত্রীর নির্দেশে আতিকুর রহমান রুমন বিজয় সরণিতে থাকা পথশিশু, বয়স্ক নারী ও সুবিধাবঞ্চিত মানুষদের একটি রেস্টুরেন্টে নিয়ে দুপুরের খাবারের ব্যবস্থা করেন। তারা সেখানে একসঙ্গে খাবার খান।
এ সময় কয়েকজন বলেন, প্রধানমন্ত্রী তাদের সালাম গ্রহণ করেন—এটিই তারা জানতেন। তবে তাদের কথা মনে রেখে খাবারের ব্যবস্থা করা হবে, তা তারা ভাবেননি।