মধুখালীতে দুস্থদের দুয়ারে খাদ্যসামগ্রী পৌঁছে দিলো কাঞ্চন মুন্সী ফাউন্ডেশন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ এপ্রিল ২০২০, ১৯:১৯আপডেট : ২২ এপ্রিল ২০২০, ১৯:৫৩

মধুখালীতে দরিদ্রদের মাঝে কাঞ্চন মুন্সী ফাউন্ডেশনের পক্ষ থেকে ত্রাণ বিতরণ

করোনার কারণে কর্মহীন হয়ে পড়া ফরিদপুরের মধুখালী উপজেলার শ্রমজীবী, দুস্থ মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে বেসরকারি সংস্থা কাঞ্চন মুন্সী ফাউন্ডেশন। বুধবার (২২ এপ্রিল) উপজেলার বিভিন্ন এলাকায় প্রায় এক হাজার দরিদ্র মানুষের ঘরে এসব খাদ্যসামগ্রী পৌঁছে দেয় সংস্থাটি।

কাঞ্চন মুন্সী ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ও ফরিদপুর জেলা কৃষক লীগের সভাপতি শেখ শহীদুল ইসলাম বলেন, ‘করোনার কারণে হঠাৎ করে কর্মহীন হয়ে পড়া কম আয়ের দরিদ্র জনগোষ্ঠীর খাদ্যের অভাব দূর করতে কাঞ্চন মুন্সী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আরিফুর রহমান দোলনের উদ্যোগে এসব খাদ্যসামগ্রী মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছে দেওয়া হচ্ছে।’

শেখ শহিদুল ইসলাম বলেন, ‘এ মাসের শুরু থেকে কাঞ্চন মুন্সী ফাউন্ডেশনের পক্ষ থেকে আলফাডাঙ্গা, বোয়ালমারী ও মধুখালী উপজেলার অসহায় ও দরিদ্র মানুষের ঘরে ঘরে খাবার পৌঁছে দেওয়ার কর্মসূচি চলছে।’

ফরিদপুরের মধুখালীতে কাঞ্চন মুন্সী ফাউন্ডেশনের পক্ষ থেকে ত্রাণ বিতরণ।

এ কাজে সংস্থাটির স্বেচ্ছাসেবী এবং স্থানীয় আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সহযোগিতা করেন।

ইতোমধ্যে আলফাডাঙ্গা উপজেলা প্রশাসনের ত্রাণ ভান্ডারেও আর্থিক সহযোগিতা দিয়েছে কাঞ্চন মুন্সী ফাউন্ডেশন।   

প্রসঙ্গত কাঞ্চন মুন্সী ফাউন্ডেশন সারা বছরই মানুষের আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করে। ইতোমধ্যে আলফাডাঙ্গা, বোয়ালমারী, মধুখালীর প্রায় ১০ হাজার মানুষের চোখের চিকিৎসা, সহস্রাধিক মানুষের ছানি অপারেশন, সহস্রাধিক বেকার তরুণ-তরুণীদের বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ দিয়ে কাজের উপযোগী করে তোলাসহ স্বাস্থ্য, শিক্ষা বঞ্চিতদের জন্য নিরবচ্ছিন্নভাবে কাজ করছে।

/এইচইউআর/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের