করোনাভাইরাসে রাজধানীতে ব্যাংক কর্মকর্তার মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ এপ্রিল ২০২০, ২৩:১১আপডেট : ২৭ এপ্রিল ২০২০, ০০:৩৭

মুজতবা শাহরিয়ার

করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে দ্য সিটি ব্যাংকের একজন কর্মকর্তার মৃত্যু হয়েছে। তার নাম মুজতবা শাহরিয়ার।

আজ রবিবার ( ২৬ এপ্রিল) সকাল সাড়ে আটটা থেকে নয়টার মধ্যে তার মৃত্যু হয়ে বলে বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন মুগদা জেনারেল হাসপাতালের কোভিড-১৯ বিষয়ক টিমের প্রধান সমন্বয়ক ডা. মাহবুবুর রহমান।

বাংলা ট্রিবিউনকে তিনি বলেন, উনা ডায়াবেটিস ছিল। আমাদের এখানে আসার পর কোভিড-১৯ সন্দেহ করে তার নমুনা পরীক্ষার জন্য দেওয়া হয়, এতে তিনি করোনাপজিটিভ প্রমাণিত হন। তবে এর আগে তার আরও এক বা দুইবার এ পরীক্ষা করা হয়েছিল বলে পরিবার সদস্যরা জানিয়েছিলেন। তখন সে রিপোর্টগুলো নেগেটিভ এসেছিল বলে শুনেছি আমি।

তিনি বলেন, ব্যাংক কর্মকর্তা আমাদের হাসপাতালে আসেন গতকাল সন্ধ্যায়, তাকে সরাসরি আইসিইউতেই নেওয়া হয়। সকালে তিনি মারা যান।

এদিকে, কোভিড-১৯ নিয়ে আয়োজিত নিয়মিত অনলাইন বুলেটিনে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা জানিয়েছেন, দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আরও পাঁচ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনাভাইরাসে মোট মৃতের সংখ্যা ১৪৫ জন। একদিনে নতুন করে করোনা সংক্রমিত ব্যক্তি শনাক্ত হয়েছেন ৪১৮ জন। এখন পর্যন্ত করোনায় মোট শনাক্ত হলেন পাঁচ হাজার ৪১৬ জন।

/জেএ/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের