শুক্রবার থেকে তিন রুটে চলবে লাগেজভ্যান ট্রেন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ এপ্রিল ২০২০, ১৪:০০আপডেট : ৩০ এপ্রিল ২০২০, ১৪:৪৪

ফাইল ছবি আগামীকাল শুক্রবার (১ মে) থেকে দেশের তিনটি রুটে বাংলাদেশ রেলওয়ের লাগেজভ্যান ট্রেন চলাচল শুরু করবে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ। এই ট্রেনে কোনও সিট থাকে না, ভেতরে পণ্য পরিবহন করা যায়। এই তিনটি রুট হচ্ছে ঢাকা-চট্টগ্রাম-ঢাকা, ঢাকা-জামালপুর-ঢাকা ও য‌শোর-ঢাকা-য‌শোর।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রেলওয়ে মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরিফুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এই তিনটি রুটের মধ্যে যশোর-ঢাকা রুটে সপ্তাহে তিন দিন, ঢাকা-দেওয়ানগঞ্জ ও ঢাকা-চট্টগাম রুটে দৈনিক লাগেজভ্যান ট্রেন চলাচল করবে।

শরিফুল আলম জানান, এই লাগেজভ্যান ট্রেন চট্টগ্রাম থেকে সকাল ১০টায় ছেড়ে ঢাকায় বিকাল ৪টায় পৌঁছাবে, আবার ঢাকা থেকে রাত ১০টায় ছাড়বে। একইভাবে ঢাকা থেকে সকাল ৮টায় ছেড়ে বিকাল ৪টায় দেওয়ানগঞ্জ পৌঁছাবে। দেওয়ানগঞ্জ থেকে সন্ধ্যা ৮টায় ছেড়ে ঢাকা আসবে। প্রতিদিন এই রুটের গুরুত্বপূর্ণ সব স্টেশন ধরবে।

জানা গেছে, কৃষক ও ব্যবসায়ীদের চাহিদা অনুপাতে ট্রেনের সংখ্যা ও কোচ সংখ্যা বাড়ানোর পরিকল্পনা রয়েছে কর্তৃপক্ষের। ধারাবাহিকভাবে দেশের অন্যান্য অঞ্চল থেকেও এই ধরনের ট্রেন চালুর সম্ভাবনা রয়েছে।

/এসএস/এনএস/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিনিয়োগনির্ভর অর্থনীতি গড়াই সরকারের লক্ষ্য: অর্থমন্ত্রী
বিনিয়োগনির্ভর অর্থনীতি গড়াই সরকারের লক্ষ্য: অর্থমন্ত্রী
টিভিতে আজকের খেলা (২৮ জুলাই, ২০২৬)
টিভিতে আজকের খেলা (২৮ জুলাই, ২০২৬)
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য ভাঙার ঘটনায় দায়ীদের বিচারের দাবি
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য ভাঙার ঘটনায় দায়ীদের বিচারের দাবি
পালিয়ে যাব না বলে পালিয়েছে, আসি বললেও আর আসবে না: হাসনাত
পালিয়ে যাব না বলে পালিয়েছে, আসি বললেও আর আসবে না: হাসনাত
সর্বাধিক পঠিত
রাজধানীতে বাস-সিএনজির সংখ্যা অর্ধেক হয়ে গেলো কেন
রাজধানীতে বাস-সিএনজির সংখ্যা অর্ধেক হয়ে গেলো কেন
এক মিনিটেই মিলবে ৫ লাখ টাকা, চার দিনে ২ কোটি
এক মিনিটেই মিলবে ৫ লাখ টাকা, চার দিনে ২ কোটি
বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানি ভাতা বাড়লো
বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানি ভাতা বাড়লো
এসএসসি ও সমমানের ফল প্রকাশের তারিখ ঘোষণা
এসএসসি ও সমমানের ফল প্রকাশের তারিখ ঘোষণা
বাড়িওয়ালা-ভাড়াটিয়াদের তথ্য সংগ্রহ করছে ডিএমপি
বাড়িওয়ালা-ভাড়াটিয়াদের তথ্য সংগ্রহ করছে ডিএমপি