সুবিধাবঞ্চিত দুই শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি দিলো বিইআরএফ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ মে ২০২০, ২০:২৬আপডেট : ১৭ মে ২০২০, ২০:৫২

সুবিধাবঞ্চিত দুই শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি দিলো বিইআরএফ সুবিধাবঞ্চিত দুই শিক্ষার্থীকে এক বছরের শিক্ষাবৃত্তি দিলো শিক্ষা বিষয়ক রিপোর্টারদের সংগঠন বাংলাদেশ এডুকেশন রিপোর্টার্স ফোরাম (বিইএরএফ)। হবিগঞ্জের বৃন্দাবন সরকারি কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের ছাত্রী সুলতানা এবং হবিগঞ্জের ইসলামিয়া হাইস্কুলের দশম শ্রেণির ছাত্রী সিমা আক্তারকে ৩০ হাজার করে ৬০ হাজার টাকা দেওয়া হয়। একই সঙ্গে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) করোনা তহবিলে ২০ হাজার টাকা আর্থিক অনুদান দেয় সংগঠনটি।
রবিবার (১৭ মে) দুপুরে বাহকের মাধ্যমে দুই শিক্ষার্থীর কাছে পাঠানো হয় শিক্ষাবৃত্তির টাকা। একই সময় করোনা তহবিলে অনুদান দেয় সংগঠনটি।
প্রেস বিজ্ঞপ্তিতে বিইইআরএফ জানায়, এই দুই শিক্ষার্থীর পুরো শিক্ষা জীবনে এই বৃত্তি অব্যাহত রাখবে তারা। ২০১৯ শিক্ষাবর্ষ থেকে এই দুই শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি দিচ্ছে বিইআরএফ। এর মধ্যে একজন সুলতানা। সুলতানার এক চোখ চিকিৎসার মাধ্যমে সুস্থ হয় ও অন্য চোখে পাথর বসানো হয়। অন্যজন এসিড নিক্ষেপের শিকার দরিদ্র পরিবারের শিক্ষার্থী সিমা।
এদিকে করোনা তহবিলের জন্য ডিআরইই সভাপতি রফিকুল ইসলাম আজাদ ও সাধারণ সম্পাদক রিয়াজ চৌধুরীর হাতে নগদ ২০ হাজার টাকা দেয় বিইআরএফ। রবিবার (১৭ মে) দুপুরে বিইএরএফ সভাপতি চ্যানেল আইয়ের বিশেষ প্রতিনিধি মোস্তফা মল্লিক, সংগঠনের সাধারণ সম্পাদক বাংলা ট্রিবিউনের সিনিয়র রিপোর্টার এস এম আববাস ও সাংগাঠনিক সম্পাদক ইনডিপেনডেন্ট টেলিভিশনের রিপোর্টার নূরে আলম পিন্টু এই টাকা ডিআরইউ সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে তুলে দেন।

/এসএমএ/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের