অপহরণের পরদিন হাত-পা বাঁধা অবস্থায় শিশু উদ্ধার, ২ অপহরণকারী গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ মে ২০২০, ২২:০৯ আপডেট : ২১ মে ২০২০, ২২:১৮

গ্রেফতার

রাজধানীর বাড্ডা থানার সাঁতারকুল এলাকা থেকে সাত বছরের এক শিশুকে অপহরণের একদিন পর হাত-পা বাঁধা ও মুখে স্কচটেপ লাগানো অবস্থায় উদ্ধার করছে পুলিশ। শিশুটিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। পুলিশ এ ঘটনায় জাহিদ (২০) ও জলিল (১৯) নামে দুই অপহরণকারীকে গ্রেফতার করেছে। বাড্ডা থানার পরিদর্শক (অপারেশন) মো. ইয়াসিন গাজী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বুধবার (২০ মে) বিকালে বাড্ডা থানার সাঁতারকুল এলাকা থেকে সাত বছরের একটি মেয়ে শিশুকে অপহরণ করা হয়। পরে অপহরণকারীরা তার পরিবারের কাছে পাঁচ লাখ টাকা দাবি করে। শিশুটির বাবা বিষয়টি পুলিশের কাছে অভিযোগ করে। পরে পুলিশ মোবাইল প্রযুক্তির মাধ্যমে অপহরণকারীদের অবস্থান শনাক্ত করে বৃহস্পতিবার (২১ মে) বিকালে অভিযান চালায়। বাড্ডার মগারদিয়া নামের এলাকা থেকে অক্ষত অবস্থায় শিশুটিকে উদ্ধার করা হয়। শিশুটির মুখে স্কচটেপ লাগানো ও হাত-পা বাঁধা অবস্থায় ছিল। এ সময় দুই অপহরণকারীকে গ্রেফতার করে পুলিশ।

পুলিশ কর্মকর্তা ইয়াসিন গাজী জানান, শিশুটির বাবা রিকশা গ্যারেজের মালিক। সাঁতারকুলে তাদের বাসা। অপহরণকারীরা দীর্ঘদিন ধরে শিশুটির বাবার গ্যারেজ থেকে ভাড়ায় রিকশা চালাতো। সেখান থেকে তাদের পরিচয় ছিল। গ্রেফতার ব্যক্তিদের জিজ্ঞেসাবাদ চলছে।

/এআইবি/এনএল/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চালু হলো এআই প্ল্যাটফর্ম ‘স্কলারভাই’, কীভাবে কাজে লাগাবেন?
চালু হলো এআই প্ল্যাটফর্ম ‘স্কলারভাই’, কীভাবে কাজে লাগাবেন?
দিল্লিতে রাহুল গান্ধীর নেতৃত্বে বিশাল পদযাত্রা, কমেনি উত্তেজনা
দিল্লিতে রাহুল গান্ধীর নেতৃত্বে বিশাল পদযাত্রা, কমেনি উত্তেজনা
বছর কি কারেন্টের গতিতে চলে যায়: শাকিব খান
বছর কি কারেন্টের গতিতে চলে যায়: শাকিব খান
বিধবা কার্ড দেওয়া হলেও এমপির বউ সবার আগে পাবে: হাসনাত আবদুল্লাহ
বিধবা কার্ড দেওয়া হলেও এমপির বউ সবার আগে পাবে: হাসনাত আবদুল্লাহ
সর্বাধিক পঠিত
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
লাখ টাকায় আইফোন কিনে বাড়িতে নেওয়ার পরই গেলো পুলিশ
লাখ টাকায় আইফোন কিনে বাড়িতে নেওয়ার পরই গেলো পুলিশ