কর্মহীন মানুষের জন্য সেনাবাহিনীর কাঁচা বাজার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ মে ২০২০, ২০:৪২আপডেট : ২২ মে ২০২০, ২০:৪৪

কর্মহীন মানুষের জন্য সেনাবাহিনীর কাঁচা বাজার কর্মহীন অসহায় মানুষদের জন্য কক্সবাজারে বিনামূল্যের কাঁচা বাজার ও নিত্য প্রয়োজনীয় সামগ্রী এবং বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়েছেন সেনা সদস্যরা। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানায়, ঘূর্ণিঝড় আম্পান ও করোনাভাইরাসের কারণে অনেক মানুষ কর্মহীন হয়ে পড়েছেন। এসব অসহায় মানুষের জন্য নিত্য প্রয়োজনীয় দ্রব্যসামগ্রী এবং কাঁচাবাজারের চাহিদা পূরণ করতে শুক্রবার (২২ মে) কক্সবাজারে সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশনের তত্ত্বাবধানে সেনা বাজার ও বিনামূল্যে চিকিৎসা সেবার আয়োজন করা হয়।

সামাজিক দূরত্ব নিশ্চিত করে কক্সবাজার জেলা ক্রিকেট স্টেডিয়ামে নিত্য প্রয়োজনীয় দ্রব্যসামগ্রী চাল, আটা, তেল, লবণ, ডাল এবং বিভিন্ন ধরনের সবজি নিয়ে সেনাবাজারের আয়োজন করে।

 এ বাজার থেকে ১০০০ পরিবারের মধ্যে বিনামূল্যে দ্রব্যসামগ্রী সরবরাহের পাশাপাশি ২০০ জনকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধসামগ্রী প্রদান করা হয়েছে।

দেশে বিরাজমান লকডাউন পরিস্থিতিতে এ অঞ্চলের প্রান্তিক ক্ষতিগ্রস্ত কৃষকের থেকে সেনা সদস্যরা সরাসরি সবজি কেনেনর ক্রয় করে এই বাজারে নিয়ে আসেন। ফলে অসহায় মানুষদের পাশাপাশি কৃষকরাও তাদের সবজির ন্যায্যমূল্য পেয়ে উপকৃত হয়েছে।

/জেইউ/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম