করোনামুক্ত হলেন এমপি শহীদুজ্জামান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ মে ২০২০, ২৩:৫০আপডেট : ২৪ মে ২০২০, ০০:০৩

শহীদুজ্জামান সরকার করোনামুক্ত হয়েছেন নওগাঁ-২ আসনের সংসদ সদস্য শহীদুজ্জামান সরকার। আজ শনিবার (২৩ মে) দ্বিতীয়বারের মতো তার করোনা টেস্টের ফলাফল নেগেটিভ আসে।
এমপি শহীদুজ্জামানের একান্ত সচিব নুরুল আবছার জানান, একাদশ জাতীয় সংসদের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মো..শহীদুজ্জামান সরকার এমপি করোনা যুদ্ধে জয়ী হয়েছেন। তিনি এখন পুরোপুরি সুস্থ আছেন। গত ২০ মে শেষবার স্যারের নমুনা নেওয়া হয়। আজ ফল নেগেটিভ এসেছে। এর আগে গত ১৬ মের পরীক্ষাতেও নেগেটিভ এসেছিল।
আইইডিআর-এর নিয়ম অনুযায়ী, কারও করোনাভাইরাস ধরা পড়লে তাকে হাসপাতালে বা বাসায় পুরোপুরি আইসোলেশনে রাখা হয়। উপসর্গ কমে গেলে আবার তার নমুনা পরীক্ষা করা হয়। পরপর দুটি পরীক্ষার ফল নেগেটিভ হলে তাকে সুস্থ ঘোষণা করা হয়।
শহীদুজ্জামান সরকার বাংলা ট্রিবিউনকে বলেন, সর্বশেষ নমুনা নেওয়ার তিনদিনের মাথায় রিপোর্ট পেয়েছি। রিপোর্ট নেগেটিভ এসেছে। এখন ভালো আছি।
গত ১ মে শহীদুজ্জামান সরকার করোনা আক্রান্ত শনাক্ত হন। এরপর থেকে তিনি ন্যাম ভবনে আইসোলেশনে ছিলেন।

/ইএইচএস/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান