খাগড়াছড়িতে সেনাবাহিনীর ঈদ বাজার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ মে ২০২০, ১৬:২১ আপডেট : ২৪ মে ২০২০, ১৬:২৩

খাগড়াছড়িতে সেনাবাহিনীর ঈদ বাজার নিম্ন আয়ের মানুষের জন্য খাগড়াছড়িতে এবার ঈদ বাজারের আয়োজন করেছে সেনাবাহিনী। রবিবার (২৪ মে) ঈদ বাজারের উদ্বোধন করেন খাগড়াছড়ি সেনা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. ফয়জুর রহমান।

সেনাবাহিনীর খাগড়াছড়ি সেনা রিজিয়ন থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনা পরিস্থিতিতে সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়ন গত ২০ মে প্রান্তিক কৃষকদের কাছ থেকে নিত্য প্রয়োজনীয় কৃষিজ পণ্য কিনে ‘১ মিনিটের বাজার’ নামে তা বিনামূল্যে নিম্নআয়ের মানুষের মাঝে বিতরণ করে। তুলে দেয়। আর ঈদকে সামনে রেখে রবিবার  খাগড়াছড়ি স্টেডিয়ামে ব্যতিক্রমধর্মী ঈদ বাজারের আয়োজন করা হয়েছে। এই বাজার থেকে পাহাড়ে বসবাসকারী নিম্ন আয়ের মানুষেরা বিনামূল্যে শাড়ি, লুঙ্গি, চাল, আটা, তেল, চিনি, লবণ, ডাল, সুজি, বিস্কুট, গুড়া দুধ, লাচ্ছা সেমাই, আলু, বরবটি, মিষ্টি কুমড়া, চিচিঙ্গার মতো সব ধরনের প্রয়োজনীয় সামগ্রী সংগ্রহ করতে পারবেন।

বিজ্ঞপ্তিতে আরও  বলা হয়, এই ঈদ উপহারের সঙ্গে দেওয়া প্রতিটি সবজি এই রিজিয়নের আওতাধীন পানছড়ি উপজেলার প্রান্তিক চাষিদের কাছ থেকে ন্যায্য মূল্যে কিনে আনা হয়। এতে করে একদিকে লাভবান হচ্ছেন প্রান্তিক কৃষক, যারা করোনা পরিস্থিতির কারণে উৎপাদিত কৃষিজ পণ্য ন্যায্য মূল্যে বিক্রি করতে পারছেন না। তেমনই সাধারণ নিম্ন আয়ের মানুষের মুখে ঈদের হাসি ফোটানো সম্ভব হয়েছে বলে মনে করেন ব্রিগেডিয়ার জেনারেল ফয়জুর রহমান।

/জেইউ/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মসজিদের মাইকে ডাকাত পড়েছে ঘোষণা দিয়ে ৫ জনকে পিটুনি
মসজিদের মাইকে ডাকাত পড়েছে ঘোষণা দিয়ে ৫ জনকে পিটুনি
অকালেই ত্বকে বয়সের ছাপ? যে অভ্যাস বাড়ায় অক্সিডেটিভ স্ট্রেস
অকালেই ত্বকে বয়সের ছাপ? যে অভ্যাস বাড়ায় অক্সিডেটিভ স্ট্রেস
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফর নিয়ে সংবাদ সম্মেলন আজ
প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফর নিয়ে সংবাদ সম্মেলন আজ
সর্বাধিক পঠিত
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
প্রায় দেড় কোটি রুপি জরিমানা দিয়ে দায়মুক্তি পেলো আদানি গ্রুপ
প্রায় দেড় কোটি রুপি জরিমানা দিয়ে দায়মুক্তি পেলো আদানি গ্রুপ