করোনা আক্রান্ত সাবেক স্বাস্থ্যমন্ত্রী নাসিমের অবস্থা ‘স্ট্যাবল’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ জুন ২০২০, ১৫:১৩আপডেট : ০২ জুন ২০২০, ১৬:৩৪

করোনা আক্রান্ত সাবেক স্বাস্থ্যমন্ত্রী নাসিমের অবস্থা ‘স্ট্যাবল’

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীর শ্যামলীতে অবস্থিত বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম আগের চেয়ে ভালো আছেন। তার অবস্থা এখন 'স্ট্যাবল' বলে জানিয়েছেন হাসপাতালের সিইও আল ইমরান চৌধুরী।

মঙ্গলবার (২ জুন) বাংলা ট্রিবিউনকে তিনি বলেন, ‘সাবেক স্বাস্থ্যমন্ত্রী করোনা পজিটিভ হয়ে আইসিইউতে রয়েছেন ঠিকই। কিন্তু তিনি ভালো আছেন, আগের চেয়েও স্ট্যাবল রয়েছেন। তিনি হাই ফ্লো অক্সিজেন পাচ্ছেন।'

তিনি আরও জানান, তাকে (মোহাম্মদ নাসিমকে) সিএমএইচ (সম্মিলিত সামরিক হাসপাতাল)-এ নিতে চাওয়া হয়েছিল, কিন্তু তিনি এই হাসপাতালেই থাকতে চেয়েছেন।

প্রসঙ্গত, সোমবার রাতে মোহাম্মদ নাসিমের ছেলে তানভীর শাকিল জয় বাংলা ট্রিবিউনকে বলেন, 'চার দিন আগে বিএসএমএমইউতে পরিবারের সবাই টেস্ট করেছে। ফলাফল নেগেটিভ আসে। আব্বা শারীরিকভাবে দুর্বল অনুভব করায় আমরা তাকে হাসপাতালে ভর্তি করেছি। হাসপাতালে তাকে স্যালাইন দেওয়া হয়েছে। করোনা পরীক্ষার জন্য আবারও তার নমুনা নেওয়া হয়। সেখানে করোনা পজিটিভ এসেছে।'

/জেএ/এএইচ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের