করোনা আক্রান্ত সরকারি কর্মচারীদের চিকিৎসা নিজস্ব হাসপাতালেই

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ জুন ২০২০, ২৩:৪৩ আপডেট : ০৫ জুন ২০২০, ০০:২১

সরকারি কর্মচারী হাসপাতাল, ছবি: সংগৃহীত করোনাভাইরাসে আক্রান্ত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নমুনা সংগ্রহ, পরীক্ষা ও চিকিৎসা দেওয়া হচ্ছে রাজধানীর ফুলবাড়িয়ায় সরকারি কর্মচারী হাসপাতালে। এজন্য বিশেষ প্রয়োজনে সরকারি কর্মচারী হাসপাতালের পরিচালক মুহম্মদ মাহবুবুর রহমানের সঙ্গে তার মোবাইল ফোনে ০১৭১৫-৬৩৫৯০৫ নম্বরে যোগাযোগের পরামর্শ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৪ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ কামাল হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, কোভিড-১৯ আক্রান্ত সরকারি কর্মকর্তা-কর্মচারীর নমুনা সংগ্রহ, নমুনা পরীক্ষা ও চিকিৎসায় সহযোগিতা দিতে চার জন চিকিৎসক ও কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। এজন্য খোলা হয়েছে একটি কন্ট্রোল রুম।

হাসপাতালটিতে সংযুক্ত জনপ্রশাসনের উপ-সচিব মো. দিদারুল ইসলামকে (মোবাইল: ব্যক্তিগত ০১৮১৮০৩৩০১৭ ও অফিস: ০১৪০৪৪৩০৮১৮) নমুনা সংগ্রহ ও পরীক্ষার সমন্বয়কারী হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

এছাড়া, সহযোগিতার জন্য সরকারি কর্মচারী হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট নাজনীন জামান (মোবাইল: ০১৯১১-৩৯৯৭৯৩), মেডিক্যাল অফিসার হাসিবুল ইসলাম (মোবাইল: ০১৭২১-১৯২৯৯৩) ও ফারহানা সুলতানার (মোবাইল: ০১৭৪৮৬৪২৩৩৬) সঙ্গে যোগাযোগের পাশাপাশি কন্ট্রোল রুমেও (০১৪০৪৪৩০৮১০) যোগাযোগ করতে বলা হয়েছে।

/এসআই/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যে প্রক্রিয়ায় ফেস আইডি আপনার চেহারা শনাক্ত করে
যে প্রক্রিয়ায় ফেস আইডি আপনার চেহারা শনাক্ত করে
আর কোনও কর্মীর গায়ে হাত দিলে থানার ইট খুলে নেবো: ওসির কক্ষের সামনে এনসিপি নেতা
আর কোনও কর্মীর গায়ে হাত দিলে থানার ইট খুলে নেবো: ওসির কক্ষের সামনে এনসিপি নেতা
‘সবচেয়ে মোটা’ কুকুরের মুকুট জয়ে অভিনব প্রতিযোগিতা
‘সবচেয়ে মোটা’ কুকুরের মুকুট জয়ে অভিনব প্রতিযোগিতা
সাম্প্রদায়িক সহিংসতা ঠেকাতে বিচার নিশ্চিতের তাগিদ আসিফ মাহমুদের
সাম্প্রদায়িক সহিংসতা ঠেকাতে বিচার নিশ্চিতের তাগিদ আসিফ মাহমুদের
সর্বাধিক পঠিত
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
চাঁদপুর-বরিশালের ইলিশের নামে কোথাকার মাছ খাচ্ছেন জানেন?
চাঁদপুর-বরিশালের ইলিশের নামে কোথাকার মাছ খাচ্ছেন জানেন?
সোনালী ব্যাংকের ৫ কর্মকর্তা বরখাস্ত, দুজনের দেশত্যাগে নিষেধাজ্ঞায় চিঠি 
সোনালী ব্যাংকের ৫ কর্মকর্তা বরখাস্ত, দুজনের দেশত্যাগে নিষেধাজ্ঞায় চিঠি 
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
প্রায় দেড় কোটি রুপি জরিমানা দিয়ে দায়মুক্তি পেলো আদানি গ্রুপ
প্রায় দেড় কোটি রুপি জরিমানা দিয়ে দায়মুক্তি পেলো আদানি গ্রুপ