জামালপুরে দুর্বৃত্তের গুলিতে আ.লীগ নেতা নিহত

জামালপুর প্রতিনিধি
১৮ ডিসেম্বর ২০১৫, ২৩:২৩আপডেট : ১৯ ডিসেম্বর ২০১৫, ০০:০১

muder জামালপুরের সরিষাবাড়িতে দুর্বৃত্তের গুলিতে স্থানীয় আওয়ামী লীগ নেতা আব্দুল হানিফ নিহত হয়েছেন। শুক্রবার রাতে সরিষাবাড়ি উপজেলার ডোয়াইল ইউনিয়নের কুঠির হাট এলাকায় এ নিহতের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা এ তথ্য জানান।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ডোয়াইল ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল হানিফ কুঠির হাট এলাকায় একটি চায়ের দোকানে চা খাচ্ছিলেন। এ সময় মোটরসাইকেল যোগে অজ্ঞাত  দুর্বৃত্তরা এসে তার মাথায় গুলি করে দ্রুত পালিয়ে যান। এতে ঘটনাস্থলেই হানিফের মৃত্যু হয়। এ সময় দুর্বৃত্তের ছোড়া গুলিতে মোজাফফর হোসেন মোজা নামে একজন পায়ে গুলিবিদ্ধ হন।
সরিষাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। দুর্বৃত্তদের গ্রেফতারের চেষ্টা চলছে।
/এআর/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী