বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহতের ঘটনায় আইন ও সালিশ কেন্দ্রের উদ্বেগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ জুন ২০২০, ১৮:৩০আপডেট : ১৬ জুন ২০২০, ১৮:৩২

আইন ও সালিশ কেন্দ্র সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহতের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)। সোমবার (১৫ জুন) নওগাঁর পোরশা নীতপুর সীমান্তে এ ঘটনা ঘটে। মঙ্গলবার (১৬ জুন) গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে আইন সালিশ কেন্দ্র জানায়, ১৫ জুন নওগাঁ সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশির নিহত হওয়ার ঘটনায় আইন ও সালিশ কেন্দ্র (আসক) গভীর উদ্বেগ প্রকাশ করছে। একইসঙ্গে বাংলাদেশ সরকারের কাছে এ ধরনের অমানবিক ও নৃশংস হত্যাকাণ্ড বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য আহবান জানাচ্ছে।

বিভিন্ন গণমাধ্যমের বরাত দিয়ে আইন ও সালিশ কেন্দ্র জানায়, ১৫ জুন নওগাঁর পোরশা নীতপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে সুভাস রায় (৩৭) নামে এক রাখালের মৃত্যু হয়। ভোরে সীমান্তের ২২৭ নম্বর পিলারের কাছে ভারতের অভ্যন্তরে এ ঘটনা ঘটে।

আসকের তথ্য অনুযায়ী, এ বছরের জানুয়ারি থেকে ১৬ জুন পর্যন্ত সীমান্তে বিএসএফের গুলিতে ১৭ জন নিহত ও ১২ জন আহত হওয়ার ঘটনা ঘটলো। ২০১৯ সালে ৩৭ জন গুলিতে ও ৬ জন নির্যাতনে মারা গেছে। বছরের পর বছরে ধরে এমন হত্যাকাণ্ড ও নির্যাতনের ঘটনা ঘটে চলেছে। ভারত সরকারের কাছ থেকে এ ধরনের হত্যাকাণ্ড বন্ধে বিভিন্ন সময় নানা প্রতিশ্রুতি দেওয়া হলেও তা বাস্তব প্রতিফলন দেখা যাচ্ছে না। যা অত্যন্ত হতাশাজনক। বন্ধু ও প্রতিবেশী দেশ থেকে এমন আচরণ অগ্রহণযোগ্য। এ ধরনের নির্যাতন ও হত্যাকাণ্ড প্রকৃতপক্ষে দুই দেশের জনগণের মধ্যে বৈরিতা আর অবিশ্বাস তৈরি করছে।

আসক মনে করে এমন নির্যাতন ও হত্যাকাণ্ড আন্তর্জাতিক মানবাধিকার আইনের লঙ্ঘন। আসক আশা করে, বাংলাদেশ সরকার এসব বন্ধে অনতিবিলম্বে ভারত সরকারের সঙ্গে জোর কূটনৈতিক প্রচেষ্টা চালাবে।

/জেইউ/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম