‘পাটকল বন্ধের সিদ্ধান্ত থেকে সরে না এলে গণআন্দোলন’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ জুলাই ২০২০, ১০:১৬ আপডেট : ০১ জুলাই ২০২০, ১০:৩৪

পাটকল শ্রমিকদের অবস্থান ধর্মঘট সরকারি পাটকল বন্ধ করে শ্রমিকদের জীবন ও জীবিকা ধ্বংসের আত্মঘাতী সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি ও সাবেক সংসদ সদস্য আ ন ম শামসুল ইসলাম। তিনি বলেন, ‘এই সিদ্ধান্ত থেকে সরে না আসলে পাটকল শ্রমিক ও পাটচাষিদের ঐক্যবদ্ধ করে রাষ্ট্রায়ত্ত পাটকল বন্ধে সরকারের গণবিরোধী সিদ্ধান্তের বিরুদ্ধে গণআন্দোলন গড়ে তোলা হবে।’ মঙ্গলবার (৩০ জুন) সন্ধ্যায় এক সংবাদ বিবৃতিতে এসব কথা বলেন তিনি।

শামসুল ইসলাম বলেন, ‘পাটকলের প্রায় ৭০ হাজার শ্রমিক ও তাদের পরিবারের প্রায় ৩ লাখ সদস্য এবং পাটচাষি পরিবারের ৩ কোটি সদস্য পাট ও পাট শিল্পের সঙ্গে যুক্ত। তাদের জীবন-জীবিকা ধ্বংসের সিদ্ধান্ত থেকে সরে আসুন।’

গড়ে বর্তমানে পৃথিবীতে ১৯ লাখ হেক্টর জমিতে ৩২ লাখ মেট্রিকটন পাট উৎপাদন হয় বলে জানিয়ে শামসুল ইসলাম বলেন, ‘যার শতকরা ২৫ ভাগেরও বেশি অর্থাৎ ৮.৩৩ লাখ মেট্রিকটন বাংলাদেশে উৎপাদন হয়ে থাকে। অথচ বিশ্বব্যাপী পাটপণ্যের চাহিদা ও গুরুত্ব বাড়লেও বিশ্বের সবচেয়ে উচ্চ মানসম্পন্ন পাট উৎপাদনকারী বাংলাদেশ তার সম্ভাবনাকে কাজে লাগাতে ব্যর্থ হচ্ছে। আর ভারত বাংলাদেশ থেকে পাটের কাঁচামাল কিনে প্রক্রিয়াকরণের মাধ্যমে বিদেশে বিক্রি করে মুনাফা গড়ছে। পাট ও পাটজাত দ্রব্যের উৎপাদন ও বিকাশের জন্য যে পরিমাণে মনোনিবেশ করা প্রয়োজন আমাদের রাষ্ট্র তা করছে না, বরং পাটকলগুলো বন্ধের ষড়যন্ত্র করছে।’

/এএইচআর/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সোনা জয়ের পর ভারতের নেতৃত্ব ছাড়লেন হারমানপ্রীত
সোনা জয়ের পর ভারতের নেতৃত্ব ছাড়লেন হারমানপ্রীত
সুন্দরবন ঘেঁষে অবৈধ ১৮ রিসোর্ট বন্ধের নির্দেশ
সুন্দরবন ঘেঁষে অবৈধ ১৮ রিসোর্ট বন্ধের নির্দেশ
বন্দর থেকে জ্বালানির দাম, সরকারের অবস্থান জানালেন তথ্য উপদেষ্টা
বন্দর থেকে জ্বালানির দাম, সরকারের অবস্থান জানালেন তথ্য উপদেষ্টা
মান-অভিমান ভুলে এক মঞ্চে ফিরছেন জিৎ-দেব
মান-অভিমান ভুলে এক মঞ্চে ফিরছেন জিৎ-দেব
সর্বাধিক পঠিত
একসঙ্গে ১৯ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, ভোগান্তিতে পড়তে পারেন গ্রাহক
একসঙ্গে ১৯ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, ভোগান্তিতে পড়তে পারেন গ্রাহক
জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি, আজ গুলি করে হত্যা: বাঁচাতে পারেনি পুলিশ
জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি, আজ গুলি করে হত্যা: বাঁচাতে পারেনি পুলিশ
কোয়েল মল্লিক কত টাকার মালিক, জানা গেলো হলফনামায়
কোয়েল মল্লিক কত টাকার মালিক, জানা গেলো হলফনামায়
‘৫ লাখ টাকাই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ’ অডিও ভাইরাল: যুব অধিকারের সভাপতি বহিষ্কার
‘৫ লাখ টাকাই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ’ অডিও ভাইরাল: যুব অধিকারের সভাপতি বহিষ্কার
বিশ্বমঞ্চে চমক দেখালেন সাতক্ষীরার মেয়ে পারমিতা, মা বললেন ‘আনন্দ প্রকাশ করার মতো নয়’
বিশ্বমঞ্চে চমক দেখালেন সাতক্ষীরার মেয়ে পারমিতা, মা বললেন ‘আনন্দ প্রকাশ করার মতো নয়’