শিশু সন্তানকে হত্যার কথা স্বীকার করে বাবার জবানবন্দি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ জুলাই ২০২০, ১৮:২৭আপডেট : ০২ জুলাই ২০২০, ১৯:০০

আইন ও আদালত রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় নিজের শিশু সন্তানকে অপহরণের পর হত্যার ঘটনায় দোষ স্বীকার করে বাবাসহ এক প্রতিবেশী আদালতে জবানবন্দি দিয়েছেন। আসামিরা হলেন শিশুর বাবা জুলহাস ও প্রতিবেশী জুয়েল ব্যাপারী। বৃহস্পতিবার (২ জুলাই) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমান তাদের জবানবন্দি গ্রহণ করেন। এরপর তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

আদালতের সংশ্লিষ্ট সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন।

সূত্র জানায়, বৃহস্পতিবার মামলার তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম আসামিদের আদালতে হাজির করেন। আসামিরা স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হওয়ায় তা গ্রহণ করার আবেদন করেন।

আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক তাদের জবানবন্দি গ্রহণ করেন ও কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে, বুধবার( ১ জুলাই) যাত্রাবাড়ীর মাতুয়াইল এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

উল্লেখ্য, গত ২৯ জুন শিশু মাহিমের বাবা জুলহাস অভিযোগ করেন তার সন্তান ২৭ জুন অপহরণের শিকার হয়েছেন। যাত্রাবাড়ী থানায় তিনি এ ঘটনায় সাধারণ ডায়েরিও করেন। পরে ৩০ জুন জুয়েল ব্যাপারী নামে এক যুবককে গ্রেফতার করা হয়। সে অপহরণের বিষয়টি স্বীকার করে এবং এর সঙ্গে শিশুর বাবা জুলহাস জড়িত থাকার কথা জানায়।

/টিএইচ/টিটি/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম