পিরোজপুরে ইউএনও অফিসে দুজনের মৌখিক পরীক্ষার কার্যক্রম স্থগিত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ জুলাই ২০২০, ১৮:৪০আপডেট : ০৭ জুলাই ২০২০, ২০:০৭

হাইকোর্ট পিরোজপুরের ইন্দুরকানী উপজেলা নির্বাহী অফিসে অফিস সহায়ক পদে লিখিত পরীক্ষা ছাড়াই দুই প্রার্থীকে সরাসরি মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ দেখানো নোটিশের কার্যক্রম স্থগিত করেছেন হাইকোর্ট। এক রিট আবেদনের শুনানিতে মঙ্গলবার (৭ জুলাই) বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রিটকারীর পক্ষে শুনানি করেন আইনজীবী মো. জহুরুল ইসলাম মুকুল।
এর আগে গত ১৬ মার্চ পিরোজপুরের ইন্দুরকানী উপজেলা নির্বাহী অফিসে দুজন অফিস সহায়ক নিয়োগের বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়। ৩০ মার্চের মধ্যে স্থানীয় ২৬০ জন নিয়োগ প্রার্থী নিয়োগ পরীক্ষার জন্য আবেদন জানান। পরীক্ষার উদ্দেশে তারা প্রত্যেকে ৩০০ টাকা ব্যাংক ড্রাফটও করেন। ওই পরীক্ষায় রিটকারী পিরোজপুরের রামচন্দ্রপুর গ্রামের রবিউল ইসলামের ছোট ভাইও আবেদন জানান।
তবে করোনা পরিস্থিতিতে ওই নিয়োগ প্রক্রিয়া কিছুদিনের জন্য থেমে যায়। অথচ এর মধ্যেই হঠাৎ করে কোনও লিখিত পরীক্ষা ছাড়াই বেআইনিভাবে প্রার্থীদের মধ্য থেকে দুজনকে সরাসরি মৌখিক পরীক্ষার জন্য নাম চূড়ান্ত করে একটি নোটিশ জারি করা হয়। আগ্রহী প্রার্থীদের কোনও পরীক্ষার সুযোগ না দিয়ে পছন্দের দুই প্রার্থীকে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য জারিকৃত ইউএনও’র নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়। সে রিটের শুনানি নিয়ে আদালত আদেশ দিলেন।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সচিব ও বরিশালের জেলা প্রশাসকসহ চারজনকে রিটে বিবাদী করা হয়।

/বিআই/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম