১০০ স্থাপনায় এডিসের লার্ভা, সাড়ে তিন লাখ টাকা জরিমানা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ জুলাই ২০২০, ১৭:২৫আপডেট : ০৮ জুলাই ২০২০, ১৭:২৭

১০০ স্থাপনায় এডিসের লার্ভা, সাড়ে তিন লাখ টাকা জরিমানা

এডিস মশা নিয়ন্ত্রণে পরিচালিত দ্বিতীয় পর্বের চিরুনি অভিযানের পঞ্চম দিনে ১০০টি স্থাপনার মশার লার্ভা পেয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। পাশাপাশি ২৪টি মামলায় ৩ লাখ ৫১ হাজার ৭০০ টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (৮ জুলাই) ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ১৩ হাজার ১১৯টি বাড়ি ও নির্মাণাধীন ভবন পরিদর্শন করে ১০০টিতে এডিস মশার লার্ভা পাওয়া যায়। এছাড়া ৭ হাজার ৮৮০টি স্থাপনায় এডিস মশার বংশবিস্তার উপযোগী পরিবেশ পাওয়া যায়। এসময়ে ২৪টি মামলায় মোট ৩ লাখ ৫১ হাজার ৭০০ টাকা জরিমানা করা হয়।

এর আগে, গত ৪ জুলাই ১০ দিনব্যাপী শুরু হওয়া চিরুনি অভিযানের আজ পঞ্চম দিন। এই অভিযানে ৬৬ হাজার ৩০৫টি বাড়ি ও স্থাপনা পরিদর্শন করে ডিএসসিসির কর্মীরা। তাতে ৪৬৭টিতে এডিসের লার্ভা এবং ৪০ হাজার ৩৯৪টিতে এডিস মশা বংশবিস্তার উপযোগী পরিবেশ পাওয়া যায়। এই চার দিনে ৯৪টি মামলায় ১১ লাখ ৫৩ হাজার ১০ টাকা জরিমানা আদায় করা হয়।

/এসএস/এএইচ/
সম্পর্কিত
রাজধানীতে ৫ অজ্ঞাত লাশ, পুলিশ বলছে ‘ভবঘুরে’ 
ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু
রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৪৭, শীর্ষে মিরপুর
সর্বশেষ খবর
পাচার হওয়া অর্থের জব্দ হিসাব থেকে কর আদায়ে উচ্চপর্যায়ের কমিটি
পাচার হওয়া অর্থের জব্দ হিসাব থেকে কর আদায়ে উচ্চপর্যায়ের কমিটি
সম্পত্তি বিক্রি করে হলেও গ্রাহকের বিমা দাবি পরিশোধ করতে হবে: অর্থমন্ত্রী
সম্পত্তি বিক্রি করে হলেও গ্রাহকের বিমা দাবি পরিশোধ করতে হবে: অর্থমন্ত্রী
রাজধানীতে ৫ অজ্ঞাত লাশ, পুলিশ বলছে ‘ভবঘুরে’ 
রাজধানীতে ৫ অজ্ঞাত লাশ, পুলিশ বলছে ‘ভবঘুরে’ 
ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু
ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে গুলি করা ব্যক্তির নাম জানালেন মোজাফফর
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে গুলি করা ব্যক্তির নাম জানালেন মোজাফফর