ক্যানসারের কাছে হার মানলেন সাংবাদিক রাশীদ উন নবী বাবু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ জুলাই ২০২০, ২৩:০৩আপডেট : ০৮ জুলাই ২০২০, ২৩:৫৯

রাশীদ উন নবী বাবু, ছবি: সংগৃহীত ক্যানসার আক্রান্ত হয়ে জাতীয় প্রেস ক্লাব ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের সিনিয়র সদস্য সাংবাদিক রাশীদ উন নবী বাবু মারা গেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বুধবার (৮ জুলাই) রাত ৮টা ৩৫ মিনিটে রাজধানীর পান্থপথের বিআরবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৪ বছর।

বিআরবি হাসপাতালের চিকিৎসক ও মেডিক্যাল কোঅর্ডিনেটর ডা. সাদিয়া তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

সাংবাদিক রাশীদ উন নবী বাবুর বোন মনিরা আক্তার বলেন, দীর্ঘদিন ধরে তিনি ক্যানসারে ভুগছিলেন। ২০১৯ সালে অগ্নাশয়ে ক্যানসার ধরা পড়লে দেশে ও বিদেশে তিনি চিকিৎসা নেন। সর্বশেষ ভারতের মুম্বাইয়ে চিকিৎসা শেষে দেশে ফেরার পর তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলেও তা স্থায়ী হয়নি। ক্যানসারের মাত্রা আরও বেড়ে যায়। অবস্থার অবনতি হলে বিআরবি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

দীর্ঘ সাংবাদিকতা জীবনে তিনি দৈনিক আমার দেশ, দৈনিক বাংলা, বাংলার বাণী, দেশবাংলা, আজকের কাগজ, ইত্তেফাক, সমকাল, যুগান্তর, এনটিভি, চ্যানেল ওয়ান, ইনকিলাব ও সাপ্তাহিক পূর্নিমায় গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন। তিনি দৈনিক সকালের খবরের সম্পাদক ছিলেন। সর্বশেষ তিনি প্রকাশিতব্য দৈনিক আমার দিনে সম্পাদকের দায়িত্ব পালন করেন।

সাংবাদিক রাশীদ উনি নবী বাবুর জন্ম বগুড়া জেলায়। সেখানেই তাকে সমাহিত করা হবে বলে জানিয়েছেন তার বোন বেসরকারি টেলিভিশন এনটিভির ন্যাশনাল ডেস্ক ইনচার্জ মনিরা আক্তার।

/আরজে/জেএ/এফএএন/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম