ইতালিতে ঢুকতে না পেরে দেশে ফেরা যাত্রীদের রাখা হবে বাধ্যতামূলক কোয়ারেন্টিনে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ জুলাই ২০২০, ০২:২৩আপডেট : ১০ জুলাই ২০২০, ০৮:৪৮

স্বরাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশ থেকে যাওয়া দুটি ফ্লাইটের বাংলাদেশিদের ফিরিয়ে দিয়েছে ইতালি। যাদের ফিরিয়ে দেওয়া হয়েছে তাদের দেশে ফিরে বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা হবে। তাদের বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখতে নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. যাহিদ হোসেন সাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, ইতালি থেকে কাতার এয়ারওয়েজের একটি বিশেষ ফ্লাইট ১৫১ জন বাংলাদেশি নাগরিককে নিয়ে ৯ জুলাই দিবাগত রাতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। বাংলাদেশে ফেরত আসা ব্যক্তিদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখার ব্যবস্থা করা এবং তাদের কোভিড-১৯ পরীক্ষা করে রিপোর্ট অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করতে নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
৬ জুলাই বাংলাদেশ থেকে রোমে যাওয়া একটি ফ্লাইটের উল্লেখযোগ্য সংখ্যক যাত্রীর শরীরে করোনা শনাক্ত হয়। এরপর বাংলাদেশের সঙ্গে সব ধরনের ফ্লাইট বাতিলের ঘোষণা দিয়েছে ইতালি। এ ঘোষণার পরও ৮ জুন বাংলাদেশ থেকে কাতার হয়ে ইতালিতে যাওয়া দুটি ফ্লাইটের ১৬৮ বাংলাদেশিকে ফিরিয়ে দিয়েছে ইতালি। বাংলাদেশ থেকে যাওয়া যাত্রীর শরীরে করোনাভাইরাস পাওয়ায় প্রথমে এক সপ্তাহের জন্য বাংলাদেশের সঙ্গে ফ্লাইট বাতিল করে ইতালি। তবে পরে এই সময়সীমা বাড়িয়ে আগামী ৫ অক্টোবর পর্যন্ত করেছে দেশটি। বুধবার (৮ জুলাই) রাতে এ সংক্রান্ত নোটাম (নোটিস টু এয়ারম্যান) জারি করেছে ইতালি।
এতে বলা হয়েছে, ‘ইতালিয়ান স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশে বাংলাদেশে থেকে আসা সব যাত্রী ও ফ্লাইট ইতালিতে প্রবেশ করতে পারবে না। করোনাভাইরাস মহামারির কারণে ঝুঁকি বেড়ে যাওয়ায় কোনও এয়ারলাইন্স বাংলাদেশে থেকে কোনও যাত্রী আনতে পারবে না। এমনকি কোনও ট্রানজিট ফ্লাইটেও বাংলাদেশ থেকে আসা যাত্রী আনা যাবে না।’

/সিএ/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের