বেসরকারি ৫ প্রতিষ্ঠানে করোনা টেস্ট স্থগিত করলো স্বাস্থ্য অধিদফতর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ জুলাই ২০২০, ২০:৩৯ আপডেট : ১২ জুলাই ২০২০, ২২:২৭

করোনা পরীক্ষা অনুমতি দেওয়া ৫টি বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে করোনা টেস্ট স্থগিত করেছে স্বাস্থ্য অধিদফতর।

আজ রবিবার (১২ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ও টেকনিক্যাল কমিটি ল্যাবরেটরি ইনভেস্টিগেশন, কোভিড-১৯-এর সভাপতি অধ্যাপক নাসিমা সুলতানা স্বাক্ষরিত পৃথক ৫টি চিঠিতে প্রতিষ্ঠানগুলোকে কোভিড-১৯ আরটি-পিসিআর টেস্ট স্থগিত রাখতে বলা হয়।

প্রতিষ্ঠানগুলো হলো, সাহাবউদ্দিন মেডিক্যাল কলেজ হাসপাতাল, কেয়ার মেডিক্যাল কলেজ, স্টিমজ হেলথ কেয়ার, থাইরোকেয়ার ডায়াগনস্টিক, চট্টগ্রামের এপিক হেলথ কেয়ার।

অধ্যাপক নাসিমা সুলতানা স্বাক্ষরিত চিঠিগুলোতে বলা হয়, আপনার হাসপাতাল/ডায়গনস্টিককে কোভিড-১৯ আরটি-পিসিআর ল্যাবরেটরি পরীক্ষার অনুমতি দেওয়া হলেও অদ্যাবধি কার্যক্রম শুরু করতে ব্যর্থ হয়েছেন। তাই কোভিড-১৯ পরীক্ষা করার অনুমোদন সাময়িকভাবে স্থগিত করা হলো।

চিঠিতে বলা হয়, প্রতিষ্ঠানগুলো যদি পুনরায় পরীক্ষা করতে চায় তাহলে তাদের ল্যাবরেটরি সম্পূর্ণভাবে কোভিড-১৯ আরটি পিসিআর পরীক্ষার প্রস্তুতি সাপেক্ষে পুনরায় আবেদন করতে হবে।

কোভিড-১৯ আরটি পিসিআর  মেশিন এবং আমদানিকৃত কিটের অনাপত্তিপত্র ওষুধ প্রশাসন অধিদফতর থেকে নিতে হবে এবং পরবর্তীতে সরেজমিন পরিদর্শনের রিপোর্ট অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

/জেএ/এফএএন/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পার্বত্য চট্টগ্রামের মানুষের ভাগ্যোন্নয়নে কাজ করার দৃঢ় প্রত্যয় প্রতিমন্ত্রীর 
পার্বত্য চট্টগ্রামের মানুষের ভাগ্যোন্নয়নে কাজ করার দৃঢ় প্রত্যয় প্রতিমন্ত্রীর 
মানসিক স্বাস্থ্যসেবায় নিরাপত্তা-অধিকার নিশ্চিতে নতুন ফোরাম
মানসিক স্বাস্থ্যসেবায় নিরাপত্তা-অধিকার নিশ্চিতে নতুন ফোরাম
বাংলাদেশে জাপানি বিনিয়োগ আরও সম্প্রসারণ চান রাষ্ট্রপতি
বাংলাদেশে জাপানি বিনিয়োগ আরও সম্প্রসারণ চান রাষ্ট্রপতি
রাজনৈতিক প্রভাব ও পেশিশক্তির ব্যবহারে উদ্বেগ জানিয়ে ৩৮ নাগরিকের বিবৃতি
রাজনৈতিক প্রভাব ও পেশিশক্তির ব্যবহারে উদ্বেগ জানিয়ে ৩৮ নাগরিকের বিবৃতি
সর্বাধিক পঠিত
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
চাঁদপুর-বরিশালের ইলিশের নামে কোথাকার মাছ খাচ্ছেন জানেন?
চাঁদপুর-বরিশালের ইলিশের নামে কোথাকার মাছ খাচ্ছেন জানেন?
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
প্রায় দেড় কোটি রুপি জরিমানা দিয়ে দায়মুক্তি পেলো আদানি গ্রুপ
প্রায় দেড় কোটি রুপি জরিমানা দিয়ে দায়মুক্তি পেলো আদানি গ্রুপ
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপির দুই নেতারই মনোনয়নপত্র বৈধ
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপির দুই নেতারই মনোনয়নপত্র বৈধ