নুরুল ইসলাম বাবুলের মৃত্যুতে ঢাকার দুই মেয়রের শোক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ জুলাই ২০২০, ১৯:৫১আপডেট : ১৩ জুলাই ২০২০, ১৯:৫৪

বাঁ থেকে নুরুল ইসলাম বাবুল, আতিকুল ইসলাম ও শেখ ফজলে নূর তাপস যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুলের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ঢাকার দুই সিটি করপোরেশনের মেয়র  মো. আতিকুল ইসলাম ও ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। পৃথক শোক বার্তায় তারা প্রয়াত বাবুলের বিদেহী আত্মার শান্তি কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

ঢাকা উত্তর সিটি কপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো.আতিকুল ইসলাম এক  শোক বার্তায় নুরুল ইসলাম বাবুলের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

আরেক শোক বার্তায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন।

তিনি বলেন, ‘নুরুল ইসলাম বাবুল দেশের শিল্পায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পাশাপাশি গণমাধ্যমের বিকাশেও অনন্য  অবদান রেখেছেন। তার এই কর্মযজ্ঞ আমাদের নতুন প্রজন্মকে অনুপ্রেরণা যোগাবে এবং  সাফল্যের পথে আলোর দিশা দেখাবে।

ডিএসসিসি’র মেয়র মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

উল্লেখ্য, করোনাভাইরাসে আক্রান্ত নুরুল ইসলাম বাবুল  সোমবার (১৩ জুলাই) বিকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।  মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

/এসএস/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের