‘দৈনিক বাংলাদেশের খবরের’ মালিকের শাস্তি দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ জুলাই ২০২০, ২৩:২২আপডেট : ১৪ জুলাই ২০২০, ২৩:২৫

‘দৈনিক বাংলাদেশের খবরের’ মালিকের শাস্তি দাবি বকেয়া পাওনা পরিশোধ, চাকরিতে পুনর্বহাল, সাংবাদিক-কর্মচারীদের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে এবং হামলার হুকুমদাতা মাগুরা গ্রুপের চেয়ারম্যান ও দৈনিক বাংলাদেশের খবরের মালিক মোস্তফা কামাল মহিউদ্দিনের শাস্তি দাবি করেছে ওই প্রতিষ্ঠানটির চাকরিচ্যুত কর্মী ও সাংবাদিক নেতারা। মঙ্গলবার (১৪ জুলাই) জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধন থেকে এই দাবি জানানো হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, গত বৃহস্পতিবার দুপুরে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় বাংলাদেশের খবরের কার্যালয়ের সামনে অন্যায়ভাবে চাকরিচ্যুত সাংবাদিকরা চাকরিতে পুনর্বহালের দাবিসহ অন্যান্য দাবিতে শান্তিপূর্ণ মানববন্ধন পালন করে। সেই সময় মাগুরা গ্রুপের চেয়ারম্যান ও বাংলাদেশের খবরের সম্পাদকমণ্ডলীর সদস্য মোস্তফা কামাল মহিউদ্দিন হুকুমে সন্ত্রাসীরা হামলা করে। হামলার এক পর্যায়ে মানববন্ধন কর্মসূচিতে অংশ নেওয়া বেশ কয়েকজন সাংবাদিককে শারীরিকভাবে লাঞ্ছিত করে সন্ত্রাসীরা।
এর আগে সাংবাদিক কর্মচারীদের তিন মাসের বেতন বকেয়া রেখে করোনার অজুহাত দেখিয়ে গত ৭ এপ্রিল সংবাদপত্র আইনের কোনও তোয়াক্কা না করে চার মাসের অবৈতনিক ছুটি ঘোষণা করে মালিকপক্ষ। একই সঙ্গে বলা হয়, ওই ছুটির সময় পত্রিকার প্রকাশনার কাজ বন্ধ থাকবে। অথচ অল্প কিছুদিন পরেই রাজধানীর ফকিরাপুল থেকে আন্ডারগ্রাউন্ড প্রকাশনা চালু করা হয়, যা এখনও অব্যাহত রয়েছে।
মানববন্ধনে ঢাকা সাংবাদিক ইউনিয়ন, ঢাকা রিপোর্টার্স ইউনিটি ঢাকা, সাব-এডিটরস কাউন্সিল, বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সাংবাদিক নেতারা উপস্থিত ছিলেন।

/এইচএন/এমআর
সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের