শিক্ষামন্ত্রীর নির্দেশ উপেক্ষা করে উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের নোটিশ!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ জুলাই ২০২০, ২২:৫১আপডেট : ২৩ জুলাই ২০২০, ০৮:৪৬

উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ছবি- সংগৃহীত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের টিউশন ফি আদায়ে শিক্ষার্থী ও প্রতিষ্ঠান উভয় পক্ষকে ছাড়া দিতে শিক্ষামন্ত্রী আহ্বান জানালেও পুরো টিউশন ফি আদায়ে নোটিশ জারি করেছে রাজধানীর উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ। এমনকি অর্ধবার্ষিক ও প্রাক-নির্বাচনি পরীক্ষার ফি পর্যন্ত মওকুফ করা হয়নি। তবে পরীক্ষার ফি এখন দিতে হবে না বলে বুধবারের (২২ জুলাই) নোটিশে উল্লেখ করা হয়েছে।

শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকার সময়ের টিউশন ফি আদায়ের বিষয়ে শিক্ষামন্ত্রী গত ১৬ জুলাই বলেছিলেন, ‘দীর্ঘদিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকার পরও অনেক শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষার্থীদের টিউশন ফি দেওয়ার জন্য চাপ দিচ্ছে। একেবারে টিউশন ফি না দিলে প্রতিষ্ঠান তাদের শিক্ষকদের বেতন দিতে পারবে না। তাই দুই পক্ষকেই কিছুটা ছাড় দিয়ে মানবিক হতে হবে।’

প্রতিষ্ঠান প্রধানের স্বাক্ষরিত নোটিশে জানানো হয়, ‘শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম চালিয়ে নেওয়ার প্রয়াসে এপ্রিল থেকে জুম, ফেসবুক লাইভ পেজ, মেসেঞ্জার গ্রুপ, স্মার্ট ক্লাসরুম এবং গুগল ক্লাসরুম ব্যবহার করে সব মাধ্যমের সব শ্রেণির পাঠ্যক্রম চালিয়ে যাচ্ছি। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ কার্যক্রম চলমান থাকবে। কিন্তু মন্ত্রণালয়ের নির্দেশনা অনুসারে টিউশন ফি প্রত্যাহারের কোনও সুযোগ না থাকায় অভিভাবকদের তাদের পোষ্যের মাসিক টিউশন ফি দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি।’

নোটিশে আরও জানানো হয়, এ পর্যন্ত প্রতিষ্ঠানে কর্মরত সব শিক্ষক-কর্মচারীর বেতন-ভাতাদি দেওয়া অব্যাহত রয়েছে। কিন্তু এখন থেকে টিউশন ফি আদায় ছাড়া তা অব্যাহত রাখা কোনোভাবেই সম্ভব নয় বিধায় আগ্রহী অভিভাবকদের জরিমানা ছাড়া শুধু টিউশন ফি (মেইনটেন্যান্স ও আইটিসহ) দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে। এছাড়া সামগ্রিক দিক বিবেচনা করে অর্ধবার্ষিক ও প্রাক-নির্বাচনি পরীক্ষার ফি এবং পুনঃভর্তি ফি বর্তমানে দিতে হবে না, যা পুরাতন এবং নতুন সব ভর্তি হওয়া শিক্ষার্থীর ক্ষেত্রেই প্রযোজ্য।

নোটিশে ২০২০ শিক্ষাবর্ষে যেসব শিক্ষার্থী এই প্রতিষ্ঠানে ভর্তি হয়েছে তাদের এপ্রিল-জুন মাসের টিউশন ফি’র সঙ্গে অন্যান্য ফি দেওয়ার জন্য অনুরোধ করা হয়। এতে আরও বলা হয়, ‘এ বিষয়ে আপনাদের এসএমএস পাঠানো হয়েছে।’

/এসএমএ/ এফএএন/এমওএফ/
সম্পর্কিত
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের থেকে বেতন নিলে শাস্তির মুখে পড়বে প্রতিষ্ঠান
যে কারণে বেসরকারি স্কুল-কলেজে অবসরপ্রাপ্ত শিক্ষকদের নিয়োগ দিচ্ছে সরকার
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম