কক্সবাজার বিমানবন্দর চালু হচ্ছে ৩০ জুলাই

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ জুলাই ২০২০, ১৭:১৭আপডেট : ২৮ জুলাই ২০২০, ১৭:৪৫

কক্সবাজার বিমানবন্দর করোনা মহামারির কারণে কয়েকমাস বন্ধ থাকার পর চালু হচ্ছে কক্সবাজার বিমানবন্দর। ৩০ জুলাই থেকে এ বিমানবন্দরে ফ্লাইট পরিচালনার অনুমতি দিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। বেবিচকের সহকারী পরিচালক (জনসংযোগ) মোহাম্মদ সোহেল কামরুজ্জামান জানান, ৩০ জুলাই থেকে কক্সবাজার বিমানবন্দরে ফ্লাইট পরিচালনার অনুমতি দেওয়া হয়েছে।
করোনাভাইরাসের কারণে দীর্ঘ সময় বন্ধ থাকার পর ১ জুন থেকে ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও সৈয়দপুর বিমানবন্দরে ফ্লাইট শুরু হয়। যাত্রীদের স্বাস্থ্যগত বিষয় নিশ্চিত করতে বিমানবন্দরে স্বাস্থ্যসেবা ব্যবস্থা না থাকায় তখন যশোর, কক্সবাজার, রাজশাহী ও বরিশাল বিমানবন্দর চালু হয়নি। ১১ জুন স্বাস্থ্য ব্যবস্থা নিশ্চিত হওয়ার পর চালু হয় যশোর বিমানবন্দর। এরপর চালু হয় রাজশাহী বিমানবন্দর। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, স্বাস্থ্য অধিদফতরকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হলেও তাদের সহযোগিতা না পাওয়ায় চালু করা যায়নি এ বিমানবন্দরগুলো।
করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে দীর্ঘ সময় বন্ধ থাকার পর আবার চালু হলেও যাত্রী ও এয়ারলাইন্সগুলোকে মানতে হচ্ছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের স্বাস্থ্যবিধি। দূরত্ব বজায় রাখতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) উড়োজাহাজের আসন সংখ্যার সর্বোচ্চ ৭৫ শতাংশ যাত্রী বহনের নিয়ম করে দিয়েছে।

/সিএ/এমআর/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শুধু মেয়াদ নয়, সংরক্ষণের ভুলেও নষ্ট হতে পারে ওষুধ—বর্ষায় প্রয়োজন বাড়তি সতর্কতা
শুধু মেয়াদ নয়, সংরক্ষণের ভুলেও নষ্ট হতে পারে ওষুধ—বর্ষায় প্রয়োজন বাড়তি সতর্কতা
অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক, যন্তর মন্তরে আন্দোলন থামবে?
অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক, যন্তর মন্তরে আন্দোলন থামবে?
বেবি বুমারদের ট্রিলিয়ন ডলারের সম্পদ, শেষ পর্যন্ত যাচ্ছে কার হাতে
বেবি বুমারদের ট্রিলিয়ন ডলারের সম্পদ, শেষ পর্যন্ত যাচ্ছে কার হাতে
নুডলসে মোড়ানো মচমচে চিংড়ি, সঙ্গে টকঝাল তেঁতুলের চাটনি
নুডলসে মোড়ানো মচমচে চিংড়ি, সঙ্গে টকঝাল তেঁতুলের চাটনি
সর্বাধিক পঠিত
রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বললেন ‘এটি কল্পনার বাইরে’
রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বললেন ‘এটি কল্পনার বাইরে’
মানবিক হিসেবে আলোচিত অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মারা গেছেন
মানবিক হিসেবে আলোচিত অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মারা গেছেন
বুথ পাহারা দেওয়া সেই এইচএসসি পরীক্ষার্থী ইকনের পাশে জেলা প্রশাসন  
বুথ পাহারা দেওয়া সেই এইচএসসি পরীক্ষার্থী ইকনের পাশে জেলা প্রশাসন  
আ. লীগকে নিষ্কৃতি দিতে ট্রাইব্যুনালে পালকপুত্রকে বসানো হয়েছে: পাটওয়ারী 
আ. লীগকে নিষ্কৃতি দিতে ট্রাইব্যুনালে পালকপুত্রকে বসানো হয়েছে: পাটওয়ারী 
একসঙ্গে ১৭ কর্মকর্তা-কর্মচারীকে বদলি, জামায়াতপন্থিদের সরিয়ে দেওয়ার অভিযোগ
একসঙ্গে ১৭ কর্মকর্তা-কর্মচারীকে বদলি, জামায়াতপন্থিদের সরিয়ে দেওয়ার অভিযোগ