পল্লবী থানায় বোমা বিস্ফোরণে জঙ্গি সংশ্লিষ্টতা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ জুলাই ২০২০, ১২:২১ আপডেট : ২৯ জুলাই ২০২০, ১২:৪২

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল রাজধানীর পল্লবী থানায় বোমা বিস্ফোরণের ঘটনার সঙ্গে জঙ্গি সংশ্লিষ্টতা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বুধবার (২৯ জুলাই) বাংলা ট্রিবিউনকে তিনি বলেন, ‘আমি মনে করি না, এই ঘটনার সঙ্গে জঙ্গি সংশ্লিষ্টতা আছে। যাদের আটক করা হয়েছে তারা ডাকাত দলের সদস্য। তাদের কাছে থাকা কিছু একটার বিস্ফোরণ হয়েছে। তারপরও তদন্ত হবে। এরপর বিস্তারিত বলা যাবে।’

ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (মিডিয়া) ওয়ালিদ হোসেন জানিয়েছেন, পল্লবী থানা পুলিশ দুটি আগ্নেয়াস্ত্রসহ তিন সন্ত্রাসীকে রাতে আটক করে থানায় নিয়ে যায়। তাদের কাছে ওজন মাপার মেশিনের মতো একটা যন্ত্র ছিল। ওই যন্ত্রটি ডিউটি অফিসারের কক্ষে রাখা হলে তা বিস্ফোরিত হয়।

পল্লবী থানা (ছবি: নাসিরুল ইসলাম ) তিনি আরও জানান, আটক হওয়া সন্ত্রাসীরা ভাড়াটে খুনি। পুলিশের কাছে তথ্য ছিল, তারা পল্লবীর স্থানীয় একজন রাজনৈতিক নেতাকে হত্যা করবে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্তের পর বিষয়গুলো পরিষ্কার হবে। 

উল্লেখ্য, মঙ্গলবার মধ্যরাতে রাজধানীর পল্লবী থানার ভেতরে বোমা বিস্ফোরণে চার পুলিশসহ পাঁচ জন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

আরও খবর: পল্লবী থানায় বোমা বিস্ফোরণ, পুলিশসহ আহত ৫

/জেইউ/এমএএ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম সেঞ্চুরির পর সোবহানা, ‘বিশ্বচ্যাম্পিয়ন দলের বিপক্ষে ব্যাট করেছি’
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম সেঞ্চুরির পর সোবহানা, ‘বিশ্বচ্যাম্পিয়ন দলের বিপক্ষে ব্যাট করেছি’
ট্রাইব্যুনালে সাক্ষীকে উদ্দেশ করে পলকের মন্তব্য, ‘ভয় পাইছে’
ট্রাইব্যুনালে সাক্ষীকে উদ্দেশ করে পলকের মন্তব্য, ‘ভয় পাইছে’
গুলশান সোসাইটি অফিসে চাঁদা দাবি, গ্রেফতার ৩
গুলশান সোসাইটি অফিসে চাঁদা দাবি, গ্রেফতার ৩
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বসেছে বিএনপির সংসদীয় দলের বৈঠক
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বসেছে বিএনপির সংসদীয় দলের বৈঠক
সর্বাধিক পঠিত
ম্যাকবুক উপহার দি‌য়ে জার্মান পর্যট‌কের দুঃখ ঘোচা‌লেন একজন
ম্যাকবুক উপহার দি‌য়ে জার্মান পর্যট‌কের দুঃখ ঘোচা‌লেন একজন
বাস নিয়ন্ত্রণে এবার রাস্তায় মালিকরা
বাস নিয়ন্ত্রণে এবার রাস্তায় মালিকরা
স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, কার ডাকে কক্সবাজার গেলো কিশোরী?
স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, কার ডাকে কক্সবাজার গেলো কিশোরী?
মৌখিক পরীক্ষা না দিয়েও চূড়ান্ত তালিকায় বিএনপি নেতার স্ত্রীর নাম
মৌখিক পরীক্ষা না দিয়েও চূড়ান্ত তালিকায় বিএনপি নেতার স্ত্রীর নাম
কারিগরি প্রশিক্ষণ থেকে সিসিলিতে চাকরির অফার পেলেন আনসার-ভিডিপির প্রশিক্ষণার্থী
কারিগরি প্রশিক্ষণ থেকে সিসিলিতে চাকরির অফার পেলেন আনসার-ভিডিপির প্রশিক্ষণার্থী