করোনা তহবিল গঠনের টাকা ফেরত চাইলেন ভিকারুননিসার শিক্ষকরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ জুলাই ২০২০, ১৫:৪৫ আপডেট : ৩১ জুলাই ২০২০, ১৫:৫৪

ভিকারুননিসা নূন স্কুল করোনাকালীন তহবিল গঠনে সংগ্রহ করা অর্থ ফেরত চেয়েছেন ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষকরা। গভর্নিং বডির অনুমোদন না নিয়ে মৌখিক নির্দেশনায় আপত্তির পরও টাকা আদায় এবং সবার জন্য সমান হারে উত্তালনের কারণে এই টাকা ফেরত চান শিক্ষকরা।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিবের কাছে টাকা ফেরত চেয়ে শিক্ষকদের পক্ষ থেকে লিখিত আবেদন জানানো হয় বুধবার (২৯ জুলাই)। শিক্ষকদের পক্ষে বেনামী এই আবেদনের কপি দেওয়া হয় গভর্নিং বডির সভাপতির কাছেও।

জানতে চাইলে গভর্নিং বডির (জিবি) সভাপতি ঢাকার বিভাগীয় কমিশনার মোস্তাফিজুর রহমান বলেন, ‘শিক্ষকরা নিজেদের উদ্যোগে করোনাকালীন সাহায্যের জন্য টাকা তুলেছেন ফান্ড করতে। কিছু শিক্ষকের আপত্তি ছিল। আপত্তির বিষয়টি জানার পর আমি বলেছি—সহয়তা তহবিল ম্যান্ডেটরি কিছু হবে না। যারা দিতে চায় দেবে, যারা বলবে দেবো না তারা ফেরত নিয়ে যাবেন। ব্যক্তিগত উদ্যোগে শিক্ষকরা মিলে সাহায্যের জন্য তহবিল করলে সেটি গভর্নিং বডির বিষয় নয়। তবে কারো কাছ থেকে চাপ দিয়ে টাকা নেওয়া যাবে না।’

জানা গেছে, প্রতিষ্ঠানের অধ্যক্ষ ফওজিয়া রেজওয়ান ১২ জুন ভার্চুয়াল বৈঠকে শিক্ষক ও প্রদর্শকদের কাছ থেকে ২ হাজার ৫০০ টাকা নির্ধারণ করে তা ওঠানোর দায়িত্ব দেন শাখা প্রধান ও কলেজ কো-অর্ডিনেটরদের। জনপ্রতি ২ হাজার টাকা করোনাকালীন দরিদ্র তহবিল বাবদ এবং ৫০০ টাকা উত্তোলন করা হয় একজন শিক্ষককের চিকিৎসার বকেয়া বিল পরিশোধের জন্য।  ২০ জুনের মধ্যে টাকা উত্তোলন করে অধ্যক্ষের পিএ-এর কাছে জমা এই দিতে বলেন অধ্যক্ষ।

শিক্ষকদের অভিযোগ, ফান্ড গঠনের জন্য গভর্নিং বডির অনুমোদন আগে নেওয়া হয়নি।  শিক্ষক ও প্রদর্শকদের পদ এক না হলেও সবার কাছেই সমান অর্থ আদায় করা হয়েছে। টাকা উত্তোলনের জন্য অফিসিয়াল লিখিত কোনও কিছু ছিলো না। অসুস্থ এবং যেসব শিক্ষকরা আর্থিক সমস্যায় রয়েছেন, তাদের কাছ থেকেও টাকা আদায় করা হয়েছে।

এ বিষয়ে অধ্যক্ষ বলেন, ‘করোনাকালীন ফান্ড গঠন করা এবং একজন শিক্ষককের চিকিৎসার বকেয়া বিল পরিশোধে এই নির্ধারিত হারে টাকা উত্তোলন করা হয়েছিল। মানুষকে সাহায্যের জন্য তহবিল গঠন করার বিষয়টি ছিল শিক্ষকদের ব্যক্তিগত পর্যায়ে। তাই জিবির অনুমতি প্রথমে নেওয়া হয়নি। তবে অল্প কয়েকজন শিক্ষকের আপত্তির কারণে বিষয়টি জিবিতে নেওয়া হয়। যারা টাকা ফেরত নিতে চান তারা ফেরত পাবেন।’

 

/এসএমএ/এসটি/
সম্পর্কিত
গুরুত্বপূর্ণ স্থাপনায় ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন, যা বলছে পুলিশ
এবার খিলক্ষেত থানা ও রেডিসন হোটেলের সামনে ককটেল বিস্ফোরণ
হঠাৎ যত্রতত্র ককটেল, পুলিশ ধরছে নিক্ষেপকারী নাকি সন্দেহভাজনদের?
সর্বশেষ খবর
মুখোমুখি বিএনপির দুই পক্ষ, এমপির গাড়ি ভাঙচুর
মুখোমুখি বিএনপির দুই পক্ষ, এমপির গাড়ি ভাঙচুর
রমজানে ১০ পণ্যের আমদানি ও এলসি শর্ত সহজ করতে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশ
রমজানে ১০ পণ্যের আমদানি ও এলসি শর্ত সহজ করতে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশ
অগ্রণী ব্যাংকে জমা রাখা ৩০ কোটি টাকা উধাও, কেন্দ্রীয় ব্যাংকের সামনে গ্রাহকরা
অগ্রণী ব্যাংকে জমা রাখা ৩০ কোটি টাকা উধাও, কেন্দ্রীয় ব্যাংকের সামনে গ্রাহকরা
গুরুত্বপূর্ণ স্থাপনায় ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন, যা বলছে পুলিশ
গুরুত্বপূর্ণ স্থাপনায় ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন, যা বলছে পুলিশ
সর্বাধিক পঠিত
১০ লাখ টাকা থাকলে কোথায় বিনিয়োগ করবেন
১০ লাখ টাকা থাকলে কোথায় বিনিয়োগ করবেন
রেডি হও জামায়াত, তোমাদের উপযুক্ত জায়গা পাকিস্তান পাঠানো হবে: পাপিয়া 
রেডি হও জামায়াত, তোমাদের উপযুক্ত জায়গা পাকিস্তান পাঠানো হবে: পাপিয়া 
ব্যানারে জিয়ার ছবি নেই, ডিসিকে সরাতে ছাত্রদলের ৭২ ঘণ্টার আল্টিমেটাম
ব্যানারে জিয়ার ছবি নেই, ডিসিকে সরাতে ছাত্রদলের ৭২ ঘণ্টার আল্টিমেটাম
আজই বাংলাদেশের সেমিফাইনাল নিশ্চিত হতে পারে 
আজই বাংলাদেশের সেমিফাইনাল নিশ্চিত হতে পারে 
প্রশিক্ষণ নিতে পাকিস্তান গেলেন ৩৪ সরকারি কর্মকর্তা
প্রশিক্ষণ নিতে পাকিস্তান গেলেন ৩৪ সরকারি কর্মকর্তা