ব্রাহ্মণবাড়িয়ার ‘বড় হুজুর’ মাওলানা মনিরুজ্জামান মারা গেছেন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ আগস্ট ২০২০, ১৫:২১আপডেট : ০৯ আগস্ট ২০২০, ২১:১২

মাওলানা মনিরুজ্জামান সিরাজী দেশের প্রখ্যাত আলেম মাওলানা মনিরুজ্জামান সিরাজী মারা গেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। রবিবার (৯ আগস্ট) দুপুর সোয়া ১২টায় ব্রাহ্মণবাড়িয়ার ভাদুঘর এলাকার নিজ বাড়িতে মারা যান তিনি। তার বয়স হয়েছিল ৯২ বছর। তিনি ‘ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুর’ নামেও পরিচিত। তার মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় অফিস ও প্রচার সম্পাদক মো. আবদুল জলিল। 

মাওলানা মনিরুজ্জামান সিরাজীর ছেলে খেলাফত মজলিসের কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদের সদস্য ও ব্রাহ্মণবাড়িয়া জেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা হাফেজ এমদাদুল্লাহ সিরাজী জানান, রবিবার বাদ আসর তার জানাজা অনুষ্ঠিত হবে। 

মাওলানা সিরাজীর মৃত্যুতে খেলাফত মজলিসের আমির মাওলানা মোহাম্মদ ইসহাক ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের শোক প্রকাশ করেছেন। তারা বলেন, ‘মাওলানা মনিরুজ্জামান সিরাজী বাংলাদেশের আলেম সমাজের এক উজ্জ্বল নক্ষত্র ছিলেন। তিনি বাতেলের বিরুদ্ধে বিভিন্ন আন্দোলন-সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তার মতো একজন প্রথিতযশা আলেমের মৃত্যুতে সৃষ্ট শূন্যতা কখনও পূরণ হওয়ার নয়। মনিরুজ্জামান সিরাজীর রুহের মাগফিরাত কামনা করেন তারা।’

/সিএ/এমএএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের